শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে

মানুষের দুর্দশা দেখতে মন্ত্রীদের রাস্তায় নামার আহ্বান ফখরুলের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের দুঃখ-দুর্দশা দেখার জন্য মন্ত্রী-এমপিদের এসি রুম ছেড়ে রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশে এ সব কথা বলেন তিনি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী তাঁতি দল।

মির্জা ফখরুল বলেন, হাজার কোটি টাকার মালিকের সঙ্গে শ্রমিকেরা এর তুলনা করে জনগণকে বোকা বানাচ্ছে সরকার। মাথা পিছু আয়ের মিথ্যা বক্তব্য আর উন্নয়নের বুলি শুভংকরের ফাঁকি ছাড়া কিছু নয়, দেশের মানুষকে এর মাধ্যমে বোকা বানাচ্ছে ক্ষমতাসীনরা।

বিএনপি মহাসচিব বলেন, দেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে বলছে ক্ষমতাসীনরা। সাধারণ মানুষের আয় কিন্তু ১৫ হাজার টাকার বেশি নয়। তার থেকে ক্ষমতাসীনদের আয় অনেক বেশি। মাসে এক হাজার কোটি টাকা যাদের আয়, তাদের সঙ্গে সাধারণ মানুষের গড় আয় মিলিয়ে জনগণকে বোকা বানাচ্ছে সরকার। এসি রুমে বসে মানুষের দুঃখ বুঝতে পারছে না ক্ষমতাসীনরা৷

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলেই দুর্ভিক্ষ দেখা দেয়। আজ সে অবস্থায় গেছে দেশ।

নতুন নির্বাচন কমিশন সংলাপের নামে তামাশা করছে মন্তব্য করে তিনি বলেন, নির্দলীয় সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। জনগণের সরকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ দুর্বার আন্দোলনে সরকার পতন ঘটাতে হবে।

আয়োজক সংগঠনের আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় নেতা মীর সরাফত আলী সপু, আব্দুস সালাম আজাদ, সাবেক কৃষকদল নেতা শাহজাহান মিয়া সম্রাটসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীরা অংশ নেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ