শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে

খ্যাতিমান কারিদের মাধ্যমে ১৯ মার্চ থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ১০ দিন ব্যাপী আন্তর্জাতিক মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্স এর আয়োজন করেছে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের স্বতন্ত্র উচ্চতর শিক্ষা প্রকল্প আন্তর্জাতিক ক্বিরাত ইনস্টিটিউট। কোর্সটি আগামী ১৯ মার্চ থেকে শুরু হয়ে ২৮ মার্চ পর্যন্ত চলবে।

গত মঙ্গলবার (৮ মার্চ) আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ এর অফিসিয়াল পেইজ থেকে এ তথ্য জানানো হয়েছে।

প্রশিক্ষণ প্রদান করবেন দক্ষিণ আফ্রিকার কৃতিসন্তান বর্তমান বিশ্বের অন্যতম প্রসিদ্ধ ক্বারী শায়েখ মুহাম্মদ যোবায়ের বারদাই, আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের সভাপতি শাইখুল কুররা আল্লামা ক্বারী আবু রায়হান, আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় মহাসচিব, আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সর্বোচ্চ সনদপ্রাপ্ত বিশ্বনন্দিত ক্বারী শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী।

মসজিদে নববী (মদিনা মুনাওয়ারা) সৌদি আরব এর সিনিয়র শিক্ষক শায়েখ ক্বারী মানজুর মাহফুজুর রহমান, কাতার ধর্ম মন্ত্রণালয়ের সাবেক ইমাম শায়েখ ক্বারী সাইয়েদ মাহফুজ, আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের সহকারী মহাসচিব বাংলাদেশের প্রখ্যাত ক্বারী শায়েখ সাইদুল ইসলাম আসাদ, আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের নির্বাহী সদস্য ও এসো সিফাত শিখির লেখক মাওলানা ক্বারী রফিকুল ইসলাম শরিয়তপুরী, এছাড়াও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত বিখ্যাত ক্বারী ও বিশ্বজয়ী হাফেজ সাহেবগণ।

No description available.

এতে বলা হয়েছে, প্রশিক্ষণে আবেদনকারীকে অবশ্যই পূর্ণ কোরআনে কারীম তিলাওয়াত জানতে হবে। এবং সংগঠনের নির্ধারিত ফরম পূরণ ও নির্দিষ্ট ফি প্রদান করে ভর্তি হতে হবে। এছাড়াও প্রশিক্ষণ চলাকালীন অন্য কোন প্রশিক্ষণে অংশ গ্রহণ করা যাবে না। প্রশিক্ষনার্থীর দাড়ি, চুল, টুপি, পােষাক-পরিচ্ছেদ সুন্নাত মােতাবেক হতে হবে।

প্রশিক্ষণ গ্রহণার্থীদের জন্য জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদপত্র চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত সনদপত্রের ফটোকপি আবশ্যক। ২ কপি পাসপাের্ট সাইজের রঙ্গীন ছবি আনতে হবে। প্রশিক্ষণ চলাকালীন মােবাইল ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। প্রয়ােজনীয় বিছানা, প্লেট, মশারী ইত্যাদি সঙ্গে নিয়ে আসতে হবে।

বিবৃতিতে বলা হয়, কোর্সে ভর্তিচ্ছুক মুয়াল্লিমগণকে ভর্তি ফি ও ১০ দিন থাকা-খাওয়া বাবদ ২৫০০/- (দুই হাজার পাঁচশত টাকা মাত্র) জমা দিতে হবে।

আন্তর্জাতিক ক্বিরাত ইনস্টিটিউট এর এই প্রশিক্ষণ কোর্সটি রাজধানীর লালবাগ পোস্তা মোড় আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য: আন্তর্জাতিক ক্বিরাত ইনস্টিটিউট এর প্রশিক্ষকগণ অন্য কোন কোর্সে প্রশিক্ষণ প্রদান করবেন না।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সার্বিক যোগাযোগের জন্য নিম্মোক্ত নাম্বারগুলো দেওয়া হয়েছে।
+8801322350575 +8801876059105 +8801788808444 √√

এছাড়াও @আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা - International Qirat Organization নামের ফেইসবুক পেইজেও যোগাযোগ করতে পারেন।

প্রতিষ্ঠানটির কেন্দ্রীয় কার্যালয়- ৮৬ ওয়াটার ওয়ার্কস রোড পোস্তা মোড় লালবাগ ঢাকা ১২১১ Gmail– internationalqiratorg@gmail.com

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ