শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে

করোনার মতো দ্রব্যমূল্যও নিয়ন্ত্রণে আসবে: পরিকল্পনামন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বর্তমান সরকার দেশকে বদলে দিয়েছে। এখন দেশে কোনো মানুষ না খেয়ে থাকে না; কোনো মানুষ অন্ধকারে থাকে না।

নিত্যপণ্যের দামবৃদ্ধি প্রসঙ্গে মন্ত্রী বলেন, করোনা পরিস্থিতি যেমন নিয়ন্ত্রণে এসেছে, ঠিক তেমনই দ্রব্যমূল্যও নিয়ন্ত্রণে আসবে। সরকার দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে কাজ করছে বলে উল্লেখ করেন তিনি।

সোমবার সকালে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের আইসিটি ও মাল্টিমিডিয়া পাঠদানবিষয়ক ছয়দিনব্যাপী কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা সদরের স্বরুপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে উপজেলা পরিষদ জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি জাইকার অর্থায়নে এ কর্মশালার আয়োজন করছে।

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেবের সভাপতিত্বে ও শিক্ষক সাইফুল ইসলাম রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, ওসি মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মধুসূদন ধর, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছায়াদ আলী প্রমুখ।

পরিকল্পনামন্ত্রী বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। উন্নয়নের জন্য রাজনৈতিক স্থিতিশীল পরিবেশ দরকার। স্থিতিশীল পরিবেশ বজায় থাকলে দেশ আরও এগিয়ে যাবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ