শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
‘ঈমান-আকিদা রক্ষায় দেশের আলেমরা এক ছাতার নিচে জড়ো হবেন ১৫ আগস্ট’  চার দিনের সফর শেষে দেওবন্দে ফিরে গেলেন মুফতি আবুল কাসেম নোমানী সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত‌ ১০ মুসলিমদের ঐক্য ও ভ্রাতৃত্ব ঈমানের অপরিহার্য ভিত্তি: মসজিদুল হারামের খতিব দোয়ার মাধ্যমে আজ শুরু হবে আলওয়াসি হজ গ্রুপের নতুন অফিসের কার্যক্রম আজ জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রধানমন্ত্রীকে বরণে বাবুনগরে ব্যাপক প্রস্তুতি, উপস্থিত থাকবেন শীর্ষ আলেমরা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ

‘বাংলাদেশ অচিরেই সমৃদ্ধিশালী উন্নত দেশে পরিণত হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেন, আমরা মৎস্য, পোল্ট্রি ও ধানসহ সব কৃষিকাজ বিজ্ঞানসম্মত ও আধুনিকভাবে করার জন্য কাজ করা হচ্ছে যাতে কৃষিকাজ লাভজনক হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে দারিদ্র্যমুক্ত, ক্ষুধামুক্ত সোনার বাংলা গড়তে কাজ করা হচ্ছে। বাংলাদেশ অচিরেই সমৃদ্ধিশালী উন্নত দেশে পরিণত হবে।

এনবিআর যাতে পোলট্রি, ফিস ও ডেইরিশিল্পকে শিল্প খাতের স্থলে কৃষি ফার্ম ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করে- সে বিষয়ে কাজ চলছে বলে জানান ড. আবদুর রাজ্জাক।

শনিবার (১২ মার্চ) গাজীপুর সদর উপজেলার বহুরিয়াচালা এবং কোলতিয়া গ্রামে মৎস্য ও পোল্ট্রি খামার এবং বোরো ধান ক্ষেত পরিদর্শন করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক, ঢাকায় সফররত জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) মহাপরিচালক কিউ দোংয়ু। একই সঙ্গে তারা খামারি ও চাষিদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম, অতিরিক্ত সচিব রুহুল আমিন তালুকদার, বিএআরসির নির্বাহী চেয়ারম্যান শেখ মো. বখতিয়ার, এফএওর এডিজি জং-জিন কিম, এপিআরসি কনফারেন্স সেক্রেটারি শ্রীধর ধর্মপুরী, বাংলাদেশ প্রতিনিধি রবার্ট সিম্পসন, গাজীপুরের জেলা প্রশাসক প্রমুখ উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে এফএওর ডিজি কিউ দোংয়ু চাষিদের সঙ্গে কথা বলেন ও তাদের সমস্যার কথা মনোযোগ দিয়ে শুনেন। এ সময় বিজ্ঞানভিত্তিক চাষাবাদের জন্য প্রযুক্তিগত সহায়তা এবং বিদেশি সাহায্য আনার ব্যাপারে এফএও সহায়তা করবে বলে জানান তিনি।

নিজের ব্যক্তিগত জীবনের স্মৃতিচারণ করে ডিজি বলেন, আমার জন্ম চীনের গ্রামে। ছোটবেলায় আমিও প্রায় এ রকম গ্রামেই বেড়ে উঠেছি। আমি আশা করি, আগামী ১০-১৫ বছরের মধ্যে বাংলাদেশ চীনের মতো উন্নত হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ