শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে

জাটকা সংরক্ষণ-বিক্রি, জরিমানা সাড়ে ৮ লাখ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর যাত্রাবাড়ীতে জাটকা সংরক্ষণ ও বিক্রির দায়ে সাতটি প্রতিষ্ঠানকে ৮ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত। অভিযানে ৩৫ মণ জাটকা জব্দ করা হয়েছে।

পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে জব্দ করা ৩৫ মণ জাটকা ইলিশ মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।

শুক্রবার (১১ মার্চ) বিকেলে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম জানান, শুক্রবার ভোর সাড়ে ৪টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত র‌্যাব-১০ এর সমন্বয়ে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। যাত্রাবাড়ী এলাকায় জাটকা ইলিশ বিক্রি ও সংরক্ষণের অপরাধে ৭টি মাছের আড়তে ৮ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

প্রতিষ্ঠানগুলোর মধ্যে যাত্রাবাড়ী মৎস্য আড়ৎ থেকে ১ লাখ, গঙ্গাপুর মৎস আড়ৎ থেকে ১ লাখ, আল্লাহরদান মৎস আড়ৎ থেকে নগদ- আড়াই টাকা, সোহেল মাৎস আড়ৎ থেকে ৯০ হাজার, গোল্ডেন ফিস আড়ৎ থেকে ১ লাখ, লোকনাথ মৎস্য আড়ৎ থেকে ১ লাখ এবং মেট্রোসেম মৎস আড়ৎ থেকে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ