শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে

দেশে করোনায় মৃত্যু ফের বাড়ল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে মহামারি করোনাভাইরাসের তাণ্ডব অনেকটাই কমে এসেছে। বৃহস্পতিবার (১০ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের পাঠানো বিজ্ঞপ্তি অনুযায়ী, সবশেষ ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে দেশে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ১০০ জনে।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, সবশেষ ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে আরও ৩২৭ জনের দেহে। এ নিয়ে দেশে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৮ হাজার ৭৯৮ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সবশেষ ২৪ ঘণ্টায় ১৭ হাজার ১০৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার ১ দশমিক ৯১ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ৪৭৯ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৫৫ হাজার ২৪৯ জন।

এর আগে বুধবার (৯ মার্চ) করোনায় আক্রান্ত হয়ে একজন মারা যান। এ সময় আরও ৩২৩ জনের দেহে করোনা শনাক্ত হয়।

এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্যে দেখা গেছে, বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল ৮টা পর্যন্ত সারা বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪৫ কোটি ১৩ লাখ ৫৪ হাজার ৪০৫ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৮ কোটি ৫৭ লাখ ৬৭ হাজার ৭৬৬ জন। এ ছাড়া মোট মারা গেছেন ৬০ লাখ ৪৩ হাজার ১৬১ জন।

এর আগে বুধবার (৯ মার্চ) বিশ্বে ১৬ লাখ ৩৩ হাজার ৬৭২ জন আক্রান্ত হয়েছিলেন। একই সময়ে মারা যান ৭ হাজার ১৬৪ জন। ফলে বুধবারের তুলনায় সংক্রমণ কিছুটা বাড়লেও ও কমছে মৃত্যু।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ১ লাখ ৬৪ হাজার ১০৩ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে ৯ লাখ ৮৯ হাজার ৪৭৩ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ২৯ লাখ ৭৯ হাজার ৫৮৫ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ১৫ হাজার ৪৯০ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৯১ লাখ ৯৪ হাজার ৪২ জন এবং মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ৫৩ হাজার ৫৮৮ জনের।

আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ কোটি ৩২ লাখ ৩৪ হাজার ৬২ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৩৯ হাজার ৭৭৩ জন।

পঞ্চম স্থানে থাকা যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ১ কোটি ৯৩ লাখ ৭৩ হাজার ৮৮৪ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৬২ হাজার ৪৮২ জন।

আক্রান্তের তালিকায় রাশিয়া ষষ্ঠ, জার্মানি সপ্তম, তুরস্ক অষ্টম, ইতালি নবম ও স্পেন দশম অবস্থানে রয়েছে। এ তালিকায় বাংলাদেশের অবস্থান ৪১তম।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৭টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ