শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু'গ্রুপের সংঘর্ষে আহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু'গ্রুপের সংঘর্ষে দুইজন আহত হয়েছেন।

আজ মঙ্গলবার (৮ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের র‌্যাগ ডে’র কনসার্টে প্রবেশ নিয়ে এ সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কনসার্টে প্রবেশের জের ধরে সন্ধ্যা ৭টার পরে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ থেকে বিজয় পক্ষের নেতা-কর্মীরা সোহরাওয়ার্দী হলের সামনে অবস্থান নেয়।

অপরদিকে সিএফসির নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হলের সামনে অবস্থান করে। এসময় দুপক্ষের নেতা-কর্মীদের সাথে দেশীয় অস্ত্র দেখা যায়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি এবং পুলিশি সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেম, দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। পুলিশ অবস্থান নিয়ে পরিস্থিতি শান্ত করে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ