শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮


শুরু হচ্ছে কওমি শিক্ষার্থীদের ১০দিন করে দুই পর্বে বর্নাঢ্য ক্যালিগ্রাফি প্রশিক্ষণ কর্মশালা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম
নিবাহী সম্পাদক>

আবাসিক ব্যবস্থাপনায় দুই পর্বে আগামী ২০ মার্চ থেকে ৩০ মার্চ ২০২২ ও (২ এপ্রিল থেকে ১২ এপ্রিল ২০২২)
১ম রমজান থেকে ১০ম রমজান পর্যন্ত ঐতিহবাহী বারিধারা মাদরাসায় শুরু হচ্ছে বর্নাঢ্য ক্যালিগ্রাফি প্রশিক্ষণ কর্মশালা। প্রশিক্ষক হিসেবে থাকবেন স্বনামধন্য ক্যালিগ্রাফার শিল্পী সাইফুল্লাহ সাফা।

ইসলামী শিল্পকলা তথা ক্যালিগ্রাফি শিল্প এখন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ শিল্পের জায়গা দখল করে আছে। দেশে-বিদেশে ক্রমাগত বেড়ে চলছে নান্দনিক এই শিল্পের চাহিদা ও চর্চা। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ক্যালিগ্রাফি শিল্পের তুঙ্গস্পর্শি চর্চাও শুরু হয়েছে!

ক্যালিগ্রাফি শিল্পে মাদরাসা শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ আছে। তবে মানসম্মত প্রশিক্ষণ না থাকায় সেভাবে প্রতিষ্ঠিত হতে পারছেন না মাদরাসা শিক্ষার্থীরা।

জাতীয়ভাবে মাদরাসা শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে এবার শুধু মাদরাসা শিক্ষার্থীদের জন্য গতবারের ন্যায় এবারো দেশের সর্ববৃহৎ ক্যালিগ্রাফি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজধানীর জামিয়া মাাদানিয়া বারিধারা মাদরাসায়। মাদরাসা শিক্ষার্থীদের জন্য ক্যালিগ্রাফি প্রশিক্ষণ কর্মশালা দেশের এটিই প্রথম।

‘সাফা ক্যালিগ্রাফি ইনস্টিটিউট অব বাংলাদেশ’ এর পরিচালক, ঢাকাস্থ ইরানিয়ান কালচারাল সেন্টারের ক্যালিগ্রাফি ড্রইং এন্ড পেইন্টিং বিভাগের প্রধান, খ্যাতিমান ক্যালিগ্রাফার সাইফুল্লাহ সাফার পরিচালনায় ১০দিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে।

আগামী ২০ মার্চ২২ ঈসায়ী থেকে ৩০ মার্চ’২২ ঈসায়ী ও (২ এপ্রিল থেকে ১২ এপ্রিল ২০২২)
১ম রমজান থেকে ১০ম রমজান পর্যন্ত। প্রতিদিন সকাল নয়টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে এ ক্যালিগ্রাফি প্রশিক্ষণ কর্মশালা।

দেশের সর্ববৃহৎ ক্যালিগ্রাফি প্রশিক্ষণ কর্মশালার প্রশিক্ষক সাইফুল্লাহ সাফা আওয়ার ইসলামকে কর্মশালা বিষয়ে বলেন, ক্যালিগ্রাফি সুস্থ সংস্কৃতির এক নিরব বিপ্লব। সুস্থ ধারার সংস্কৃতি বিকাশের লক্ষ্যেই আমাদের এ আয়োজন। কওমি মাদরাসার ছাত্ররা মেধাবী। তাদের নিয়ে কাজ করতে চাই।