শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে

আগামীকাল তাহাফফুজে খতমে নবুওয়তের ওলামা মাশায়েখ সম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ ঢাকা ২নং জোনের উদ্যোগে সংগঠনের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় জামিয়া ইসলামিয়া মাখজানুল উলূম খিলগাঁও মাদরাসা মিলনায়তনে ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হবে।

আগামীকাল ৮ মার্চ (মঙ্গলবার সকাল ৯ টায়) অনুষ্ঠিত এ ওলামা-মাশায়েখ সম্মেলন সফল করতে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ এর সকল পর্যায়ের নেতাকর্মী, আলেম-ওলামা ও দেশের তৌহিদী জনতার প্রতি আহ্বান জানিয়েছেন সংগঠনের মহাসচিব আল্লামা মুহিউদ্দীন রাব্বানী।

তিনি বলেন, এতে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত, ঢাকা ২নং জোনের সভাপতি মাওলানা ইউনুস ঢালির সভাপতিত্বে প্রধান মেহমান হিসাবে উপস্থিত থাকবেন দারুল উলুম দেওবন্দ ভারতের দাওয়া বিভাগীয় প্রধান আল্লামা শাহ আলম গৌরখপুরী সাহেব।

তিনি আরো বলেন, আগামীকাল ৮ মার্চ, মঙ্গলবার, সকাল ৯ টায়, তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ এর অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় জামিয়া ইসলামিয়া মাখজানুল উলূম খিলগাঁও মাদরাসা মিলনায়তনে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ ঢাকা ২নং জোন-এর উদ্যোগে কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে ওলামা-মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হবে।

ইতিমধ্যে আমরা সম্মেলনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। তাহাফফুজে খতমে নবুওয়ত এর সকল পর্যায়ের নেতাকর্মী ও ওলামা-মাশায়েখ সহ দেশের আপামর তৌহিদী জনতার প্রতি আমরা সম্মেলনকে সফল করার জন্য উদাত্ত্ব আহ্বান জানাচ্ছি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ