শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
মুসলিমদের ঐক্য ও ভ্রাতৃত্ব ঈমানের অপরিহার্য ভিত্তি: মসজিদুল হারামের খতিব দোয়ার মাধ্যমে আজ শুরু হবে আলওয়াসি হজ গ্রুপের নতুন অফিসের কার্যক্রম আজ জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রধানমন্ত্রীকে বরণে বাবুনগরে ব্যাপক প্রস্তুতি, উপস্থিত থাকবেন শীর্ষ আলেমরা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী

হাতিরঝিলে চলন্ত গাড়িতে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর হাতিরঝিলে চলন্ত একটি গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যদিও আগুন লাগার পরই যাত্রীরা নিরাপদে বের হতে সক্ষম হন।

আজ বৃহস্পতিবার (৩ মার্চ) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান সরদার।

তিনি জানান, আগুন লাগার পরই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। যান্ত্রিক ত্রুটির কারণে চলন্ত অবস্থায় আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িটি হাতিরঝিল থেকে এফডিসি মোড়ের দিকে আসার সময় হঠাৎই আগুন লেগে যায়। এরপর গাড়িটি থামিয়ে চালক ও যাত্রীরা নেমে যান।

সম্প্রতি রাজধানীর বেশ কয়েকটি জায়গায় চলন্ত গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গাড়ির রক্ষণাবেক্ষণের বিষয়ে আরও জোর দেওয়ার কথা বলছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ