শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
‘ঈমান-আকিদা রক্ষায় দেশের আলেমরা এক ছাতার নিচে জড়ো হবেন ১৫ আগস্ট’  চার দিনের সফর শেষে দেওবন্দে ফিরে গেলেন মুফতি আবুল কাসেম নোমানী সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত‌ ১০ মুসলিমদের ঐক্য ও ভ্রাতৃত্ব ঈমানের অপরিহার্য ভিত্তি: মসজিদুল হারামের খতিব দোয়ার মাধ্যমে আজ শুরু হবে আলওয়াসি হজ গ্রুপের নতুন অফিসের কার্যক্রম আজ জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রধানমন্ত্রীকে বরণে বাবুনগরে ব্যাপক প্রস্তুতি, উপস্থিত থাকবেন শীর্ষ আলেমরা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ

ঢাকায় এলেন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত পিটার ডি. হাস ঢাকায় এসেছেন। আজ মঙ্গলবার তিনি ঢাকায় এসেছেন বলে যুক্তরাষ্ট্র দূতাবাস এ তথ্য জানায়।

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের কাছে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র উপস্থাপন করার মাধ্যমে তিনি তার দায়িত্ব পালন শুরু করবেন। শিগগিরই তার পরিচয়পত্র উপস্থাপন অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।

পিটার ডি. হাস যুক্তরাষ্ট্রের একজন পেশাদার কূটনীতিক। প্রেসিডেন্ট জো বাইডেন গত বছরের ৯ জুলাই বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে তাকে মনোনয়ন দেন। গত ১৯ অক্টোবর যুক্তরাষ্ট্রের সিনেটের পররাষ্ট্রবিষয়ক কমিটিতে শুনানিতে তিনি বলেন, বাংলাদেশ গণতান্ত্রিক, স্থিতিশীল ও সমৃদ্ধ থাকলে পুরো অঞ্চল লাভবান হবে।

তিনি আরো বলেন, বাংলাদেশে ২০২৩ সালের জাতীয় নির্বাচনে পূর্ণ গণতান্ত্রিক অংশগ্রহণ জোরদারে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কর্মকাণ্ডকে তিনি এগিয়ে নিতে চান। এ ছাড়া তিনি মানবাধিকার সুরক্ষা দিতে তিনি বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাবেন। যুক্তরাষ্ট্র সিনেট গত ডিসেম্বর বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে পিটার ডি. হাসের মনোনয়ন চূড়ান্ত করে। তিনি ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারের স্থলাভিষিক্ত হয়েছেন।

পিটার ডি. হাস গত বছরের ২০ জানুয়ারি থেকে ২৭ আগস্ট পর্যন্ত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে অর্থনৈতিক ও বাণিজ্যবিষয়ক ব্যুরোর প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে ভারপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির দায়িত্ব পালন করেন। এর আগে তিনি যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের বাণিজ্য নীতি ও আলোচনা বিষয়ে জ্যেষ্ঠ্য উপদেষ্টা/ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও ফ্রান্সের প্যারিসে অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টে (ওইসিডি) যুক্তরাষ্ট্র মিশনে স্থায়ী উপপ্রতিনিধি ছিলেন।

পিটার হাস যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র সার্ভিসে তার কর্মজীবনে ভারতের মুম্বাইয়ে যুক্তরাষ্ট্র কনস্যুলেট জেনারেলে ‘কনসাল জেনারেল’ ছাড়াও পররাষ্ট্র দপ্তরে পাঁচটি ভৌগোলিক ব্যুরোতে দায়িত্ব পালন করেছেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ