শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
‘ঈমান-আকিদা রক্ষায় দেশের আলেমরা এক ছাতার নিচে জড়ো হবেন ১৫ আগস্ট’  চার দিনের সফর শেষে দেওবন্দে ফিরে গেলেন মুফতি আবুল কাসেম নোমানী সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত‌ ১০ মুসলিমদের ঐক্য ও ভ্রাতৃত্ব ঈমানের অপরিহার্য ভিত্তি: মসজিদুল হারামের খতিব দোয়ার মাধ্যমে আজ শুরু হবে আলওয়াসি হজ গ্রুপের নতুন অফিসের কার্যক্রম আজ জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রধানমন্ত্রীকে বরণে বাবুনগরে ব্যাপক প্রস্তুতি, উপস্থিত থাকবেন শীর্ষ আলেমরা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ

‘একদিনে ১ কোটি ২০ লাখ মানুষকে টিকা দেওয়া হয়েছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: একদিনে ১ কোটি ২০ লাখ মানুষকে টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এর মধ্য দিয়ে লক্ষ্যমাত্রার বেশি মানুষকে টিকার আওতায় আনা সম্ভব হলো বলে মন্তব্য তার।

আজ রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৪২তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারে নিয়োগ পাওয়া চার হাজার চিকিৎসকের ওরিয়েন্টেশন প্রোগ্রামে জাহিদ মালেক একথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, শনিবার সব মিলেয়ে আমরা এক কোটি ২০ লাখ মানুষকে টিকা দিতে পেরেছি। এর মধ্যে এক কোটি ১১ লাখ লোককে দেওয়া হয়েছে প্রথম ডোজ। বাকিদের দ্বিতীয় ডোজ। মোট জনসংখ্যার ৭৩ শতাংশ মানুষকে টিকা দেওয়া হয়েছে।

মন্ত্রী আরও বলেন, গত পাঁচ বছরে ১৫ হাজার চি‌কিৎসক ও ২০ নার্স নিয়োগ দেওয়া হয়েছে। এনথিওল‌জিস্ট ও ল‌্যাব টেকনেশিয়ান নিয়োগ দেওয়া হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ