শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
‘ঈমান-আকিদা রক্ষায় দেশের আলেমরা এক ছাতার নিচে জড়ো হবেন ১৫ আগস্ট’  চার দিনের সফর শেষে দেওবন্দে ফিরে গেলেন মুফতি আবুল কাসেম নোমানী সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত‌ ১০ মুসলিমদের ঐক্য ও ভ্রাতৃত্ব ঈমানের অপরিহার্য ভিত্তি: মসজিদুল হারামের খতিব দোয়ার মাধ্যমে আজ শুরু হবে আলওয়াসি হজ গ্রুপের নতুন অফিসের কার্যক্রম আজ জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রধানমন্ত্রীকে বরণে বাবুনগরে ব্যাপক প্রস্তুতি, উপস্থিত থাকবেন শীর্ষ আলেমরা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ

চরমোনাই মাহফিলগামী ট্রলারডুবি: আরও একজনের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বরিশালের চরমোনাই মাহফিলে যাওয়ার পথে আড়িয়াল খাঁ নদে ট্রলারডুবির চার দিন পর রফিকুল ইসলাম নামে আরও এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে আড়িয়াল খাঁ নদ থেকে ভাসমান অবস্থায় ওই লাশ উদ্ধার করা হয়। এ নিয়ে মোট চারজনের লাশ উদ্ধার হলো। এখনও একজন নিখোঁজ রয়েছেন।

উদ্ধার হওয়া রফিকুল ইসলাম সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার রুদ্রপুরের মৃত কছিমুদ্দিম শেখের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. এসএম তাহসিন রহমান। তিনি জানান, ছবির সঙ্গে মুখমণ্ডলের মিল দেখে প্রাথমিকভাবে তার পরিচয় শনাক্ত করা হয়েছে। এখন শনাক্ত করবেন তার স্বজনরা।

বরিশাল নৌসদর থানার ওসি হাসনাত জামান জানান, সকাল ৯টার দিকে একজনের লাশ উদ্ধার করা হয়। এ নিয়ে মোট চারজনের লাশ উদ্ধার হলো। এ ঘটনায় এখনও একজন নিখোঁজ রয়েছেন।

প্রসঙ্গত ২২ ফেব্রুয়ারি রাতে সিরাজগঞ্জ থেকে চরমোনাই মাহফিলে ট্রলারযোগে রওনা দেন ৪২ মুসল্লি। রাত ১টার দিকে বরিশালের আড়িয়াল খাঁ নদে লঞ্চের ধাক্কায় ওই ট্রলারটি ডুবে যায়। এর পর থেকে পাঁচজন নিখোঁজ থাকলেও তিনজনের লাশ উদ্ধার করা হয়। আজ নিখোঁজ একজনের লাশ উদ্ধার করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ