শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
‘ঈমান-আকিদা রক্ষায় দেশের আলেমরা এক ছাতার নিচে জড়ো হবেন ১৫ আগস্ট’  চার দিনের সফর শেষে দেওবন্দে ফিরে গেলেন মুফতি আবুল কাসেম নোমানী সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত‌ ১০ মুসলিমদের ঐক্য ও ভ্রাতৃত্ব ঈমানের অপরিহার্য ভিত্তি: মসজিদুল হারামের খতিব দোয়ার মাধ্যমে আজ শুরু হবে আলওয়াসি হজ গ্রুপের নতুন অফিসের কার্যক্রম আজ জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রধানমন্ত্রীকে বরণে বাবুনগরে ব্যাপক প্রস্তুতি, উপস্থিত থাকবেন শীর্ষ আলেমরা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ

অস্ত্র-মাদক উদ্ধারে প্রতি মাসে বিশেষ অভিযান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতি মাসের শেষ সপ্তাহে বিশেষ অভিযান চালানোর আদেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। অভিযানে অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারের পাশাপাশি পলাতক আসামিদের গ্রেফতারের নির্দেশও দেওয়া হয়েছে।

সাম্প্রতিক এই আদেশের পরিপ্রেক্ষিতে এরই মধ্যে সারাদেশে চলতি মাসের অভিযান শুরু করেছে পুলিশ।

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক মো. কামরুজ্জামান জানান, পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান। বাহিনীর সব ইউনিটকে আরও গতিশীল করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের কার্যক্রম মাঝেমধ্যেই চালানো হয়।

বিশেষ অভিযান সম্পর্কিত ওই আদেশে বলা হয়েছে, প্রতি মাসের শেষ সপ্তাহে অস্ত্র ও মাদক উদ্ধার, নিয়মিত মামলার আসামি গ্রেফতার এবং গ্রেফতারি পরোয়ানা তামিলের জন্য বিশেষ অভিযান পরিচালনার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

চলতি ফেব্রুয়ারি থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক মোহাম্মদ এহসান সাত্তার ওই আদেশে স্বাক্ষর করেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ