শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
‘পাকিস্তান-সৌদি-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি মুসলিম উম্মাহর ঐক্যের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি’ খেলাফত মজলিসে যোগ দিলেন বেশ কিছু আলেম-উলামা ও দ্বীনদার বুদ্ধিজীবী হিজাব পরায় খাদ্য উৎসবে হয়রানির শিকার মুসলিম নারী! সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু ‘ঈমান-আকিদা রক্ষায় দেশের আলেমরা এক ছাতার নিচে জড়ো হবেন ১৫ আগস্ট’  চার দিনের সফর শেষে দেওবন্দে ফিরে গেলেন মুফতি আবুল কাসেম নোমানী সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত‌ ১০ মুসলিমদের ঐক্য ও ভ্রাতৃত্ব ঈমানের অপরিহার্য ভিত্তি: মসজিদুল হারামের খতিব দোয়ার মাধ্যমে আজ শুরু হবে আলওয়াসি হজ গ্রুপের নতুন অফিসের কার্যক্রম আজ জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল

বাংলাদেশ গাঙে ভেসে আসেনি: আইনমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বংলাদেশ কিন্তু গাঙে ভেসে আসেনি। আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হয়েছিল। বীর মুক্তিযোদ্ধারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছেন। বাংলাদেশ এ পৃথিবীর মানচিত্রে ভবিষ্যতেও বাংলাদেশ হিসেবে থাকবে।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, বাংলাদেশের বিরুদ্ধে যদি কেউ ষড়যন্ত্র করে, বাংলাদেশের জনগণ তার সঠিক জবাব দেবে। আমরা সকলেই মুক্তিযুদ্ধের চেতনায়, বঙ্গবন্ধুর আদর্শে ঐক্যবদ্ধ থাকব। আমাদের মধ্যে ভাগাভাগি থাকবে না। যদি নিজেদের মধ্যে ভাগাভাগি থেকে থাকে, দূর করে ফেলেন। কারণ ঐক্যবদ্ধ থাকতে হবে।

অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাউসার ভূইয়া ও কসবা পৌরসভার মেয়র গোলাম হাক্কানী প্রমুখ উপস্থিত ছিলেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ