শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
‘পাকিস্তান-সৌদি-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি মুসলিম উম্মাহর ঐক্যের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি’ খেলাফত মজলিসে যোগ দিলেন বেশ কিছু আলেম-উলামা ও দ্বীনদার বুদ্ধিজীবী হিজাব পরায় খাদ্য উৎসবে হয়রানির শিকার মুসলিম নারী! সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু ‘ঈমান-আকিদা রক্ষায় দেশের আলেমরা এক ছাতার নিচে জড়ো হবেন ১৫ আগস্ট’  চার দিনের সফর শেষে দেওবন্দে ফিরে গেলেন মুফতি আবুল কাসেম নোমানী সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত‌ ১০ মুসলিমদের ঐক্য ও ভ্রাতৃত্ব ঈমানের অপরিহার্য ভিত্তি: মসজিদুল হারামের খতিব দোয়ার মাধ্যমে আজ শুরু হবে আলওয়াসি হজ গ্রুপের নতুন অফিসের কার্যক্রম আজ জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল

‘আইনশৃঙ্খলা রক্ষায় চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশের সক্ষমতা বেড়েছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আইজিপি ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) বলেছেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষায় যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা অনেক বেড়েছে।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) খাগড়াছড়িতে এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে পুলিশের কমান্ডো কোর্সের সন্ত্রাসবিরোধী এবং জিম্মি উদ্ধার অভিযানের মহড়া পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, জনগণের সুরক্ষা নিশ্চিত করা, তাদের জানমালের নিরাপত্তা বিধান, দেশের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ হ্রাস ও অপরাধী গ্রেফতারে বাংলাদেশ পুলিশ পেশাদারি ভূমিকা রাখছে।

পুলিশ সদস্যদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণের প্রয়োজনীয়তা উল্লেখ করে আইজিপি বলেন, এ ধরনের প্রশিক্ষণ পুলিশ সদস্যদের দক্ষতা বৃদ্ধিতে অত্যন্ত সহায়ক।

তিনি বলেন, পুলিশ সদস্যরা আজ যে মহড়া প্রদর্শন করেছেন, তা নিঃসন্দেহে আন্তর্জাতিক মানের। এ কোর্সের প্রশিক্ষকগণের দক্ষতাও আন্তর্জাতিক পর্যায়ের বলে উল্লেখ করেন পুলিশ প্রধান।

তিনি প্রশিক্ষণের মান উত্তরোত্তর বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ প্রদান করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ