শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’ দলীয়করণ ও রাজনৈতিক সহিংসতা বন্ধে ঐকমত্যের আহ্বান নেজামে ইসলাম পার্টির সিঙ্গাপুরে চিকিৎসাধীন ধর্মমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি পরীক্ষা ছাড়া বেফাকের আর কাজ কী? কাল থেকে জিপিএস ছাড়া চলবে না গণপরিবহন ‘লাইসেন্সহীন ও অদক্ষ চালকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ তিন সপ্তাহের বিদেশ সফরে মুফতি আবুল হাসান এমপি

‘মাথাপিছু আয় নিয়ে জনগণকে মিথ্যা পরিসংখ্যান দিচ্ছে সরকার’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের বৈদেশিক মুদ্রা মজুত ও মাথাপিছু আয় নিয়ে সরকার জনগণকে মিথ্যা পরিসংখ্যান দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয়তাবাদী কৃষক দলের এক অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন। কৃষক দলের সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিএনপির মহাসচিব বলেন, আজ যারা দেশ শাসন করছে তারা প্রতারক। তারা রিজার্ভের যে ৪৬ বিলিয়ন ডলারের কথা বলছে, সেটা ১৫ শতাংশ বাড়িয়ে বলা হয়েছে বলে জানিয়েছে আইএমএফ। এটা একটা ভুয়া সংখ্যা দেওয়া হয়েছে। অর্থাৎ, তার চেয়ে প্রায় সাত বিলিয়ন ডলার কম।

মির্জা ফখরুল বলেন, উৎপাদন ও উন্নয়নে সরকারের কথা শুনলে মনে হয় যেন বাংলাদেশের সবকিছু সোনা দিয়ে মুড়িয়ে দিচ্ছে। অথচ কৃষি খাতে শস্য উৎপাদনের ক্ষেত্রে বাংলাদেশকে এখনো ৬৭ লাখ মেট্রিক টন খাদ্য আমদানি করতে হচ্ছে।

তিনি বলেন, খাদ্যশস্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সরকারের দাবি ভাঁওতাবাজি ছাড়া আর কিছুই নয়। আওয়ামী লীগের চরিত্রটাই এ রকম। মিথ্যা কথা বলে, প্রতারণা করে, জনগণকে বিভ্রান্ত করে তারা এগিয়ে যেতে চায়। পুরো বিষয়টি প্রতারণা।

সরকারের সমালোচনা করে ফখরুল বলেন, কৃষক ভাইদের সরকার চরম বিপাকের মধ্যে ফেলে দিয়েছে। সরকার বলেছিল, ১০ টাকা কেজি চাল খাওয়াবে। তারা কি খাইয়েছে? এখন কত? ৬০-৭০ টাকা। কৃষক ভাইদের বলেছিল, বিনা পয়সায় সার দেবে। বিনা পয়সায় কি সার দিয়েছে? এখন তিন-চার গুণ সারের দাম।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ