শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
‘পাকিস্তান-সৌদি-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি মুসলিম উম্মাহর ঐক্যের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি’ খেলাফত মজলিসে যোগ দিলেন বেশ কিছু আলেম-উলামা ও দ্বীনদার বুদ্ধিজীবী হিজাব পরায় খাদ্য উৎসবে হয়রানির শিকার মুসলিম নারী! সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু ‘ঈমান-আকিদা রক্ষায় দেশের আলেমরা এক ছাতার নিচে জড়ো হবেন ১৫ আগস্ট’  চার দিনের সফর শেষে দেওবন্দে ফিরে গেলেন মুফতি আবুল কাসেম নোমানী সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত‌ ১০ মুসলিমদের ঐক্য ও ভ্রাতৃত্ব ঈমানের অপরিহার্য ভিত্তি: মসজিদুল হারামের খতিব দোয়ার মাধ্যমে আজ শুরু হবে আলওয়াসি হজ গ্রুপের নতুন অফিসের কার্যক্রম আজ জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল

‘প্রকৃত ক্ষতিগ্রস্তদের পাশে কীভাবে দাঁড়ানো যায় দেখবো’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, নীলক্ষেতে বইয়ের দোকান আগুনে পুড়ে যাওয়ার বিষয় তদন্ত করা হবে। তদন্ত করে প্রকৃত ক্ষতিগ্রস্তদের পাশে কীভাবে দাঁড়ানো যায় সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় নীলক্ষেতে পুড়ে যাওয়া বইয়ের দোকান পরিদর্শন শেষে তিনি একথা বলেন।

মেয়র তাপস বলেন, প্রচুর বই পুড়ে ও পানিতে নষ্ট হয়ে গেছে। দোকানগুলোতে ওপরের দিকে অনেক বই গুদামজাত করা ছিল। বেশ কয়েকটা দোকান পুড়ে গেছে।

নীলক্ষেতের ফুটপাতে দোকান বসানো নিয়ে ডিএসসিসি মেয়র বলেন, এখানে আমরা একটি বড় পরিকল্পনা করছি। এখানে অনেক দোকান ও বেশ কয়েকটি মার্কেট রয়েছে। ফলে এখানে একটা বৃহৎ পরিকল্পনা করা হবে।

এসময় ডিএসসিসির প্রধান প্রকৌশলী সালেহ আহমেদ, আঞ্চলিক কর্মকর্তা মেরিনা নাজনীন, নির্বাহী প্রকৌশলী মিঠুন চন্দ্র শীল, নির্বাহী প্রকৌশলী মো. তৌহিদ সিরাজ, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, প্রধান জনসংযোগ কর্মকর্তা আবু নাছের প্রমুখ উপস্থিত ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ