শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
‘পাকিস্তান-সৌদি-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি মুসলিম উম্মাহর ঐক্যের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি’ খেলাফত মজলিসে যোগ দিলেন বেশ কিছু আলেম-উলামা ও দ্বীনদার বুদ্ধিজীবী হিজাব পরায় খাদ্য উৎসবে হয়রানির শিকার মুসলিম নারী! সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু ‘ঈমান-আকিদা রক্ষায় দেশের আলেমরা এক ছাতার নিচে জড়ো হবেন ১৫ আগস্ট’  চার দিনের সফর শেষে দেওবন্দে ফিরে গেলেন মুফতি আবুল কাসেম নোমানী সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত‌ ১০ মুসলিমদের ঐক্য ও ভ্রাতৃত্ব ঈমানের অপরিহার্য ভিত্তি: মসজিদুল হারামের খতিব দোয়ার মাধ্যমে আজ শুরু হবে আলওয়াসি হজ গ্রুপের নতুন অফিসের কার্যক্রম আজ জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল

আগামীকাল শুক্রবারেও টিকা দেওয়া হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে প্রথমবারের মতো এই শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) করোনা (কোভিড-১৯) ভাইরাস প্রতিরোধী টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

করোনা ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এদিন টিকা নেওয়ার জন্য কোনও রেজিস্ট্রেশন দরকার হবে না। কেবল মোবাইল নম্বর দিয়ে টিকা দেওয়া হবে।

শুক্রবারে কেন টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো জানতে চাইলে তিনি বলেন, টিকা কেন্দ্রগুলোতে প্রচুর মানুষের ভিড় লক্ষ করা যাচ্ছে। আগামী ২৬ ফেব্রুয়ারিতেও প্রচুর পরিমাণে টিকা দেওয়া হবে। মানুষের টিকা নেওয়ার চাপ রয়েছে তাই আগামীকালও টিকা কেন্দ্রগুলো খোলা থাকবে।

স্বাস্থ্য অধিদফতর আগেই জানিয়েছে, আগামী ২৬ ফেব্রুয়ারি দেশে করোনাভাইরাস প্রতিরোধী গণটিকার প্রথম ডোজের কার্যক্রম শেষ হচ্ছে। গত ১৫ ফেব্রুয়ারি স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম আগামী ২৬ ফেব্রুয়ারি ‘বিশেষ টিকা ক্যাম্পেইন’ হবে বলে জানান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ