শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
সরকারের কাজে কোনো গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী : রিজভী ‘পাকিস্তান-সৌদি-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি মুসলিম উম্মাহর ঐক্যের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি’ খেলাফত মজলিসে যোগ দিলেন বেশ কিছু আলেম-উলামা ও দ্বীনদার বুদ্ধিজীবী হিজাব পরায় খাদ্য উৎসবে হয়রানির শিকার মুসলিম নারী! সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু ‘ঈমান-আকিদা রক্ষায় দেশের আলেমরা এক ছাতার নিচে জড়ো হবেন ১৫ আগস্ট’  চার দিনের সফর শেষে দেওবন্দে ফিরে গেলেন মুফতি আবুল কাসেম নোমানী সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত‌ ১০ মুসলিমদের ঐক্য ও ভ্রাতৃত্ব ঈমানের অপরিহার্য ভিত্তি: মসজিদুল হারামের খতিব দোয়ার মাধ্যমে আজ শুরু হবে আলওয়াসি হজ গ্রুপের নতুন অফিসের কার্যক্রম

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল মসজিদে দোয়া করার আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২২ উপলক্ষ্যে আগামীকাল দেশের সকল মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আহবান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইসলামিক ফাউন্ডেশন একথা জানায়।

এতে জানানো হয়েছে, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে সারাদেশের সব মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের ব্যবস্থা করার জন্য খতিব, ইমাম ও মসজিদ কমিটিসহ সবাইকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

এতে বলা হয়, ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ২১ ফেব্রুয়ারি বেলা ১১টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে শহীদদের রূহের মাগফিরাত কামনা করে কুরআনখানি, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের সব বিভাগীয় ও জেলা কার্যালয়, ৫০টি ইসলামিক মিশন ও ৭টি ইমাম প্রশিক্ষণ একাডেমি ও সব অফিসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ