শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
সরকারের কাজে কোনো গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী : রিজভী ‘পাকিস্তান-সৌদি-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি মুসলিম উম্মাহর ঐক্যের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি’ খেলাফত মজলিসে যোগ দিলেন বেশ কিছু আলেম-উলামা ও দ্বীনদার বুদ্ধিজীবী হিজাব পরায় খাদ্য উৎসবে হয়রানির শিকার মুসলিম নারী! সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু ‘ঈমান-আকিদা রক্ষায় দেশের আলেমরা এক ছাতার নিচে জড়ো হবেন ১৫ আগস্ট’  চার দিনের সফর শেষে দেওবন্দে ফিরে গেলেন মুফতি আবুল কাসেম নোমানী সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত‌ ১০ মুসলিমদের ঐক্য ও ভ্রাতৃত্ব ঈমানের অপরিহার্য ভিত্তি: মসজিদুল হারামের খতিব দোয়ার মাধ্যমে আজ শুরু হবে আলওয়াসি হজ গ্রুপের নতুন অফিসের কার্যক্রম

ইসলামী ছাত্র আন্দোলন ঢাকা মহানগর উত্তরের দায়িত্বশীল তারবিয়াত অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী ছাত্র আন্দোলন ঢাকা মহানগর উত্তরের দায়িত্বশীল তারবিয়াত অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বাদ মাগরিব রাজধানীর ভাটারস্থ আই সি এ বি মিলনায়তনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের দায়িত্বশীল তারবিয়াত অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন ছাত্র আন্দোলন ঢাকা মহানগর উত্তরের সভাপতি নাঈম বিন জামশেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি ইউসুফ আহমেদ মানসুর।

ইউসুফ আহমেদ মানসুর বলেন, যে কোন আন্দোলন সফল করার জন্য প্রয়োজন দক্ষ কর্মী বাহিনী। আর দক্ষতার জন্য প্রয়োজন সময়োপযোগী প্রশিক্ষণ। ইসলামী ছাত্র আন্দোলনের প্রতিটি দায়িত্বশীলকে জ্ঞানগত দিক থেকে বুৎপত্তি অর্জনের সাথে সাংগঠনিক পারদর্শিতা অর্জন করতে হবে।

নগর সাধারণ সম্পাদক ইউসুফ সিরাজির সঞ্চালনায় অনুষ্ঠিত উক্তি তারবিয়াতে আরও উপস্থিত ছিলেন- ছাত্র আন্দোলন নগর উত্তরের সহ-সভাপতি এম মাইদুল হাসান সিয়াম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ আব্দুর রহমান ইউসুফ, দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ আমীন শরীফ, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মুহাম্মাদ আনাস আব্দুল্লাহ, প্রকাশনা ও দফতর সম্পাদক মিযান বিন নাযির, অর্থ ও কল্যাণ সম্পাদক সুহাইল তানভীর, বিশ্ববিদ্যালয় সম্পাদক মাহফুজুর রহমান নাফিজ,কওমী মাদরাসা সম্পাদক মাহদী হাসান তাছনিম, আলিয়া মাদরাসা সম্পাদক ইমাম হুসাইন হাজারী, স্কুল ও কলেজ সম্পাদক নুরুন্নবী ইসলাম, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুহাম্মাদ হাবিবুল্লাহ মেসবাহ, কার্যকরী সদস্য-১ মুহাম্মাদ এনামুল হাসান হুরায়রা, কার্যকরী সদস্য-২ এইচ এম মোস্তফা হুসাইন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ