শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

সময় বাড়ছে বইমেলার, শেষ হবে ১৭ মার্চ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বইমেলা এক মাসব্যাপী করার দাবির সঙ্গে একমত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধনে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

বিকাল ৪টা ২০ মিনিটে বাংলা একাডেমির মূল আয়োজনের সঙ্গে গণভবন থেকে সরাসরি ভার্চ্যুয়ালি অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রকাশকদের দাবির প্রতি সায় দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমার মনে হয় পুরো মাসই চালাতে পারি। যেহেতু আমাদের প্রকাশকদের পক্ষ থেকে একটা দাবি এসেছে যে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ১৭ মার্চ পর্যন্ত চালাতে পারে। আমি মনে করি যে, বইমেলা এক মাস চালাতে পারি। তবে সেটা আপনারা নিজেরাও দেখবেন ভেবে।

প্রধানমন্ত্রীর এ প্রস্তাবের পর অনুষ্ঠানস্থলে থাকা সবাই হাততালি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। এর আগে বাংলা একাডেমি জানিয়েছিল, এবার বইমেলা শুরু হবে ১৫ ফেব্রুয়ারি। আর পর্দা নামবে ২৮ ফেব্রুয়ারি। করোনা সংক্রমণ কমলে বইমেলার দিন বাড়ানো হতে পারে বলে জানিয়েছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী।

মাসব্যাপী করার ব্যাপারে প্রধানমন্ত্রীর সম্মতির পর বাংলা একাডেমির থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

তবে যোগাযোগ করা হলে মেলা পরিচালনা কমিটির একজন দায়িত্বশীল কর্মকর্তা দেশ রূপান্তরকে বলেন, ‘প্রধানমন্ত্রী বলার পর আমাদের তো সিদ্ধান্ত নেয়ার কিছু নাই। মেলা মাসব্যাপীই অনুষ্ঠিত হবে।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ