শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়-মাদরাসার ভূমিকা যথেষ্ট গুরুত্ব পায়নি: নাহিদ ইসলাম সরকারের কাজে কোনো গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী : রিজভী ‘পাকিস্তান-সৌদি-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি মুসলিম উম্মাহর ঐক্যের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি’ খেলাফত মজলিসে যোগ দিলেন বেশ কিছু আলেম-উলামা ও দ্বীনদার বুদ্ধিজীবী হিজাব পরায় খাদ্য উৎসবে হয়রানির শিকার মুসলিম নারী! সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু ‘ঈমান-আকিদা রক্ষায় দেশের আলেমরা এক ছাতার নিচে জড়ো হবেন ১৫ আগস্ট’  চার দিনের সফর শেষে দেওবন্দে ফিরে গেলেন মুফতি আবুল কাসেম নোমানী সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত‌ ১০ মুসলিমদের ঐক্য ও ভ্রাতৃত্ব ঈমানের অপরিহার্য ভিত্তি: মসজিদুল হারামের খতিব

দেশে সাড়ে ১৭ কোটি ডোজের বেশি টিকাদান সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীসহ সারাদেশে করোনা ভাইরাসের প্রতিষেধক টিকাদান কার্যক্রম দ্রুতগতিতে এগিয়ে চলেছে। দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত ও ১৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়।

এক বছর পর গত বছর অর্থাৎ ২০২১ সালের ২৭ জানুয়ারি রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন।

৭ ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে টিকাদান কার্যক্রম শুরু হয়। সর্বশেষ সোমবার (১৪ ফেব্রুয়ারি) পর্যন্ত রাজধানীসহ সারাদেশে বিভিন্ন প্রকারের ১৭ কোটি ৫০ লাখ ৮১ হাজার ২৬২ ডোজ টিকাদান করা হয়।

মোট টিকা গ্রহণকারীদের মধ্যে প্রথম ডোজ ১০ কোটি ৯ লাখ ১১ হাজার ২১ জন, দ্বিতীয় ডোজ ৭ কোটি ১৪ লাখ ৭৫ হাজার ৭২১ জন এবং বুস্টার ডোজ গ্রহণকারীর সংখ্যা ২৬ লাখ ৯৪ হাজার ৫২০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান এ তথ্য জানান।

দেশে টিকাদান কর্মসূচি শুরুর দিকে শুধুমাত্র ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া হতো। পরবর্তীতে পর্যায়ক্রমে ফাইজার, মর্ডানা, সিনোফার্ম এবং সিনোভ্যাক এবং জনজন অ্যান্ড জনসনের টিকা দেওয়া হচ্ছে।

স্বাস্থ্য ও রোগতত্ত্ব বিশেষজ্ঞরা বলছেন, করোনাকে নিয়ন্ত্রণে আনতে হলে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি দেশের ৭০ থেকে ৮০ শতাংশ জনগোষ্ঠীকে করোনার টিকার আওতায় নিয়ে আসতে হবে। বিপুল সংখ্যক জনগোষ্ঠীকে টিকার আওতায় আনার লক্ষ্যে টিকা ক্রয়সহ প্রয়োজনীয় কার্যক্রম সহজ ছিল না। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেকের নেতৃত্বে স্বাস্থ্য বিভাগ সফলতার সঙ্গে টিকাদান কার্যক্রম সম্পন্ন করেছে।

রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘন্টায় (১৪ ফেব্রুয়ারি) ৯ লাখ ৭১ হাজার ৩২০ ডোজ টিকা দেওয়া হয়। এর মধ্যে প্রথম ডোজ ২ লাখ ৪১ হাজার ৬০৯টি, দ্বিতীয় ডোজ ৬ লাখ ৩২ হাজার ১২৬টি এবং বুস্টার ডোজ দেওয়া হয় ৯৭ হাজার ৫৮৫ ডোজ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ