শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়-মাদরাসার ভূমিকা যথেষ্ট গুরুত্ব পায়নি: নাহিদ ইসলাম সরকারের কাজে কোনো গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী : রিজভী ‘পাকিস্তান-সৌদি-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি মুসলিম উম্মাহর ঐক্যের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি’ খেলাফত মজলিসে যোগ দিলেন বেশ কিছু আলেম-উলামা ও দ্বীনদার বুদ্ধিজীবী হিজাব পরায় খাদ্য উৎসবে হয়রানির শিকার মুসলিম নারী! সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু ‘ঈমান-আকিদা রক্ষায় দেশের আলেমরা এক ছাতার নিচে জড়ো হবেন ১৫ আগস্ট’  চার দিনের সফর শেষে দেওবন্দে ফিরে গেলেন মুফতি আবুল কাসেম নোমানী সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত‌ ১০ মুসলিমদের ঐক্য ও ভ্রাতৃত্ব ঈমানের অপরিহার্য ভিত্তি: মসজিদুল হারামের খতিব

দারিদ্রমুক্ত সমাজ গঠনে ইসলামের বিকল্প নেই: ইসলামী আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে পুরানা পল্টনে দারিদ্রদের মাঝে ভ্যান বিতরণ কর্মসূচী উদ্বোধন করা হয়।

আজ ১৪ ফেব্রুয়ারি সোমবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমেদ এর উপস্থিতিতে করোনাকালীন চাকরীচ্যুত ব্যক্তিদের মাঝে ভ্যান বিতরণ কর্মসূচী উদ্বোধন করেন দলের সহকারী মহাসচিব এবং ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম।

এ সময় আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন, ঢাকা মহানগর দক্ষিণ এর সেক্রেটারি আলহাজ্ব আব্দুল আউয়াল মজুমদার, অর্থ ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম খোকন, সমাজকল্যাণ সম্পাদক ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা সহ নগর নেতৃবৃন্দ।

মহাসচিব মাওলানা ইউনুছ আহমদ বলেন, প্রচলিত সমাজ ব্যবস্থা ধনীদের আরো ধনীতে পরিণত করে এবং গরিব ও অসহায়কে আরো গরিব করে। একমাত্র বৈষম্যমূলক সমাজ প্রতিষ্ঠা করতে হলে ইসলামের বিকল্প নেই।

ইসলাম দারিদ্রমুক্ত সমাজ গঠনে বদ্ধপরিকর। কাজেই ইসলাম প্রতিষ্ঠিত হলে সবাই ন্যায্য অধিকার ফিরে পাবে, সুখে শান্তি বসবাস করতে পারবে। তিনি বলেণ, ইসলাম কল্যাণের ধর্ম। কল্যাণকামীতাই ইসলামের অন্যতম বৈশিষ্ট। কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় সকলকে ইসলামে ফিরে আসতে হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ