শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ নিহত ২ সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মান উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়-মাদরাসার ভূমিকা যথেষ্ট গুরুত্ব পায়নি: নাহিদ ইসলাম সরকারের কাজে কোনো গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী : রিজভী ‘পাকিস্তান-সৌদি-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি মুসলিম উম্মাহর ঐক্যের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি’ খেলাফত মজলিসে যোগ দিলেন বেশ কিছু আলেম-উলামা ও দ্বীনদার বুদ্ধিজীবী হিজাব পরায় খাদ্য উৎসবে হয়রানির শিকার মুসলিম নারী! সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু ‘ঈমান-আকিদা রক্ষায় দেশের আলেমরা এক ছাতার নিচে জড়ো হবেন ১৫ আগস্ট’  চার দিনের সফর শেষে দেওবন্দে ফিরে গেলেন মুফতি আবুল কাসেম নোমানী

দুই ছেলের নামে মসজিদ নির্মাণ করলেন অনন্ত জলিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:।। দুই ছেলের নামে মসজিদ নির্মাণ করলেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিল। ১১ ফেব্রুয়ারি নবনির্মিত এই মসজিদে জুম্মার নামাজের মাধ্যমে তা উদ্বোধন করা হয়েছে।

অনন্ত জলিল ও তার স্ত্রী নায়িকা বর্ষার দুই ছেলে আরিজ ইবনে জলিল ও আবরার ইবনে জলিলের নামে মসজিদের নাম রাখা হয়েছে ‘আরিজ আবরার জামে মসজিদ’। বর্ষার গ্রামের বাড়ি সিরাজগঞ্জের শাহাজাদপুরে এটি তৈরি হলো।

অনন্ত জলিল জানান, মসজিদের নির্মাণ গত বছর হয়েছে। নতুন বছরের বেশ কিছু সময় তুরস্কে ছিলেন তিনি। সেখানে থেকে ফিরেই গতকাল সস্ত্রীক মসজিদ উদ্বোধনে যান। সঙ্গে ছিল তার দুই সন্তান আরিজ ও আবরার।

উল্লেখ্য, মুক্তির অপেক্ষায় আছে অনন্ত-বর্ষা দম্পতি অভিনীত চলচ্চিত্র ‘দিন : দ্য ডে’ সিনেমা। ছবিটি ইরানের সঙ্গে যৌথ প্রযোজনা করছেন অনন্ত নিজেই।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ