শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
নেত্রকোনার বড়বাজারে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৮ স্থাপনা যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ নিহত ২ সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মান উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়-মাদরাসার ভূমিকা যথেষ্ট গুরুত্ব পায়নি: নাহিদ ইসলাম সরকারের কাজে কোনো গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী : রিজভী ‘পাকিস্তান-সৌদি-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি মুসলিম উম্মাহর ঐক্যের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি’ খেলাফত মজলিসে যোগ দিলেন বেশ কিছু আলেম-উলামা ও দ্বীনদার বুদ্ধিজীবী হিজাব পরায় খাদ্য উৎসবে হয়রানির শিকার মুসলিম নারী! সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু ‘ঈমান-আকিদা রক্ষায় দেশের আলেমরা এক ছাতার নিচে জড়ো হবেন ১৫ আগস্ট’ 

সরকার পরিবেশ বান্ধব উন্নয়নকে গুরুত্ব দিচ্ছে: পরিকল্পনা মন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের জ্বালানি খাতের দ্রুত বিকাশ ঘটায় বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বেড়েছে কয়েকগুণ। তবে দেখা দিয়েছে নতুন সমস্যা ও নানান প্রশ্ন। এসব সমস্যা সমাধানে শুক্রবার শুরু হয়েছে ‘জ্বালানি, জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়ন’ শীর্ষক বার্ষিক সম্মেলন।

শুক্রবার সকালে রাজধানীর সিদ্ধেশ্বরীস্থ স্টামফোর্ড ইউনিভার্সিটিতে এই সম্মেলনের উদ্বোধন করেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক (বেন) আয়োজিত এই সম্মেলন আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন বাপা সভাপতি অ্যাডভোকেট সুলতানা কামাল।

বাপা’র সাধারণ সম্পাদক শরীফ জামিলের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন অর্থনীতিবিদ ওয়াহিদ উদ্দিন মাহমুদ, বেন-এর প্রতিষ্ঠাতা অধ্যাপক নজরুল ইসলাম, বাপার নির্বাহী সভাপতি মো. আব্দুল মতিন প্রমূখ।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এম এ মান্নান বলেন, বঙ্গবন্ধু কন্যা শেষ হাসিনার নেতৃত্বে দেশে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড চলছে। ইতোমধ্যে ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে গেছে।

তিনি আরও বলেন, সরকার এই উন্নয়নের ক্ষেত্রে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সুরক্ষার বিষয়টি গুরুত্ব দিচ্ছে। কয়লা পরিবেশের জন্য ক্ষতিকর হওয়ায় কয়লা ভিত্তিক কয়েকটি প্রকল্প বাতিল করা হয়েছে। উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

দু’দিনের এই সম্মেলন আগামীকাল শনিবার শেষ হবে। সম্মেলনে দেশ-বিদেশের বিজ্ঞানী ও গবেষকবৃন্দ তাঁদের মূল্যবান প্রবন্ধ উপস্থাপন করবেন এবং তা নিয়ে আলোচনা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ