শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ নিহত ২ সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মান উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়-মাদরাসার ভূমিকা যথেষ্ট গুরুত্ব পায়নি: নাহিদ ইসলাম সরকারের কাজে কোনো গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী : রিজভী ‘পাকিস্তান-সৌদি-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি মুসলিম উম্মাহর ঐক্যের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি’ খেলাফত মজলিসে যোগ দিলেন বেশ কিছু আলেম-উলামা ও দ্বীনদার বুদ্ধিজীবী হিজাব পরায় খাদ্য উৎসবে হয়রানির শিকার মুসলিম নারী! সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু ‘ঈমান-আকিদা রক্ষায় দেশের আলেমরা এক ছাতার নিচে জড়ো হবেন ১৫ আগস্ট’  চার দিনের সফর শেষে দেওবন্দে ফিরে গেলেন মুফতি আবুল কাসেম নোমানী

আগের চেয়ে সুস্থ আছেন রওশন এরশাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ আগের চেয়ে অনেক সুস্থ আছেন। তার শারীরিক অবস্থা স্বাভাবিক ও স্থিতিশীল রয়েছে। তিনি স্বাভাবিক খাবার গ্রহণ করছেন।

শুক্রবার দুপুরে ব্যাংকক থেকে ঢাকায় ফিরে ভার্চ্যুয়াল আলাপে এসব তথ্য জানান ‘পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ ট্রাষ্টের’ চেয়ারম্যান কাজী মামুনুর রশীদ।

তিনি গত ৫ ফেব্রুয়ারি রওশন এরশাদের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে পাঁচ দিনের সফরে থাইল্যান্ড যান।

কাজী মামুন জানান, রওশন এরশাদ এখন নিজেই উঠে বসে স্বাভাবিক খাবার খেতে পারছেন। তবে তা পরিমাণে কম। আপনজনদের সঙ্গে কথাও বলছেন। তিনি দেশবাসী ও দলীয় নেতা-কর্মী এবং পল্লীবন্ধুর সমর্থক-অনুসারীদের কাছে দোয়া চেয়েছেন।

একই সময় ব্যাংকক থেকে ওই ভার্চ্যুয়াল আলাপে অংশ নিয়ে সংসদ সদস্য রাহগির আল মাহি সাদ এরশাদ বলেন, ‘মা এখন আগের চেয়ে অনেক সুস্থ ও ভালো আছেন। অল্প কথাবার্তাও বলছেন। চিকিৎসকের পরামর্শে নরম স্বাভাবিক খাবার খাচ্ছেন।

সাদ তার মায়ের সুস্থতার জন্য দেশবাসী বিশেষ করে নির্বাচনী এলাকা ময়মনসিংহ ও রংপুরের মানুষের কাছে দোয়া চেয়েছেন। সেই সঙ্গে পার্টির নেতা-কর্মী ও সমর্থকদের রওশন এরশাদের সুস্থতা কামনা করে দোয়ার আহ্বান করেন এরশাদের ছেলে সাদ এরশাদ।

উল্লেখ্য, রওশন এরশাদ গত বছরের ৫ নভেম্বর থেকে থাইল্যান্ডের ব্যাংককে বামরুনগ্রাদ ইন্টারন্যাশনাল হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ