শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
নেত্রকোনার বড়বাজারে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৮ স্থাপনা যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ নিহত ২ সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মান উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়-মাদরাসার ভূমিকা যথেষ্ট গুরুত্ব পায়নি: নাহিদ ইসলাম সরকারের কাজে কোনো গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী : রিজভী ‘পাকিস্তান-সৌদি-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি মুসলিম উম্মাহর ঐক্যের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি’ খেলাফত মজলিসে যোগ দিলেন বেশ কিছু আলেম-উলামা ও দ্বীনদার বুদ্ধিজীবী হিজাব পরায় খাদ্য উৎসবে হয়রানির শিকার মুসলিম নারী! সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু ‘ঈমান-আকিদা রক্ষায় দেশের আলেমরা এক ছাতার নিচে জড়ো হবেন ১৫ আগস্ট’ 

হিজাব ইস্যূতে রাজধানীতে মহিলা মজলিসের র‌্যালি ও মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহিব্বুর রহমান উসামা: ভারতে হিজাব পরিহিত শিক্ষার্থীকে হেনস্তার প্রতিবাদে মহিলা মজলিস ঢাকা মহানগরীর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

জানা যায়, আজ বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারী) দুপুর ১২ টায় উত্তরা রাজউক কলেজ সংলগ্ন মহাসড়কে বাংলাদেশ ইসলামী মহিলা মজলিস ঢাকা মহানগরীর সভানেত্রী সুরাইয়া আক্তার সুমির সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধনে মহিলা মজলিস ও ছাত্রী মজলিস ঢাকা মহানগরীর এবং বিভিন্ন থানা শাখার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সভাপতির বক্তব্যে মহিলা মজলিস ঢাকা মহানগরীর সভানেত্রী সুরাইয়া আক্তার সুমি বলেন, হিজাব আমাদের অধিকার। হিজাব মুসলিম নারীর মর্যাদার প্রতীক। আমরা এই হিজাব নিয়ে থাকতে চাই।

তিনি আরো বলেন, মুসলিম নারীর হিজাব পরা মহান আল্লাহর আইন আর আল্লাহর আইনে হাত দিয়ে কেউ টিকে থাকতে পারবে না। বিশ্বের যে কোথাও হিজাব বিরোধী ষড়যন্ত্র করা হলে আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করে যাবো ইনশাআল্লাহ।

মানববন্ধন শেষে প্রতিবাদী ফেস্টুন হাতে নিয়ে এক র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ