শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
গত ২৪ ঘণ্টায় হাম ও হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর নারায়ণগঞ্জে গ্যাসের আগুনে দগ্ধ শিশুর মৃত্যু নেত্রকোনার বড়বাজারে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৮ স্থাপনা যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ নিহত ২ সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মান উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়-মাদরাসার ভূমিকা যথেষ্ট গুরুত্ব পায়নি: নাহিদ ইসলাম সরকারের কাজে কোনো গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী : রিজভী ‘পাকিস্তান-সৌদি-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি মুসলিম উম্মাহর ঐক্যের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি’ খেলাফত মজলিসে যোগ দিলেন বেশ কিছু আলেম-উলামা ও দ্বীনদার বুদ্ধিজীবী

‘দেশকে কথিত ডিজিটাইজড করার নামে দুর্নীতির রমরমা বাণিজ্য চলছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ‘দেশকে কথিত ডিজিটাইজড করার নামে দুর্নীতির রমরমা বাণিজ্য চলছে’ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে সরকারের দুই গুরুত্বপূর্ণ ব্যক্তির ‘ফোনালাপ ফাঁসের’ ঘটনা উল্লেখ করে তিনি এ মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিশিরাতের সরকারের দুই গুরুত্বপূর্ণ ব্যক্তির ফোনালাপ ফাঁস হয়েছে। এই হাইভোল্টেজ আলাপনই এখন ‘টক অব দ্য ইউনিভার্স’। কথিত ডিজিটাইজড করার নামে দেশে দুর্নীতির যে রমরমা বাণিজ্য চলছে, তাদের কথায় তা প্রমাণিত।

তিনি বলেন, ফোনালাপে শুধু এই দুই ব্যক্তিই নয়, দুর্নীতিবাজ চক্রের সঙ্গে বিনাভোটের আরেক মন্ত্রীর নামও উঠে এসেছে। ওই ফোনালাপ দেশব্যাপী দুর্নীতির খণ্ডচিত্র মাত্র।

তিনি আরও বলেন, গত এক যুগের বেশি সময় জাতির ঘাড়ে জবরদস্তি করে চেপে থাকা অবৈধ আওয়ামী সরকারেরই এখন উন্নয়নের নামে মহা-দুর্নীতির জয়জয়কার চলছে। গণমাধ্যম বা সামাজিক যোগাযোগমাধ্যম খুললেই দেখা যায়, ক্ষমতাসীনদের লুটপাটের মহোৎসবের খবর।

তিনি বলেন, বিনাভোটের এই সরকারে যিনি যত বড় প্রভাবশালী তিনি তত প্রবল প্রতাপশালী দুর্নীতিবাজ। দেশ এখন আওয়ামী দুঃশাসনের দুর্বৃত্তায়ন ও ইতরায়নের দখলে। কাগজে-কলমে অসংখ্য কোটিপতির কথা বলা হলেও দেশে বুভুক্ষ মানুষের দীর্ঘ লাইন। সন্তান বিক্রি করে হাসপাতালের বিল পরিশোধ করছে। শিক্ষিত তরুণরা শুধু দু’বেলা ভাত খেয়ে ছাত্র পড়াতে চাচ্ছে। অন্যদিকে গুটিকতক মানুষ দুর্নীতির মাধ্যমে মানুষের রক্ত চুষে নিয়ে দেশ-বিদেশে সম্পদের পাহাড় গড়ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ