শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
‘সরকার আসে সরকার যায়, কিন্তু মানুষের ভাগ্য পরিবর্তন হয় না’ গত ২৪ ঘণ্টায় হাম ও হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর নারায়ণগঞ্জে গ্যাসের আগুনে দগ্ধ শিশুর মৃত্যু নেত্রকোনার বড়বাজারে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৮ স্থাপনা যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ নিহত ২ সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মান উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়-মাদরাসার ভূমিকা যথেষ্ট গুরুত্ব পায়নি: নাহিদ ইসলাম সরকারের কাজে কোনো গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী : রিজভী ‘পাকিস্তান-সৌদি-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি মুসলিম উম্মাহর ঐক্যের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি’

৪ সপ্তাহের জন্য বদরপুর ইউপির নির্বাচন স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আসছে ১০ ফেব্রুয়ারি অষ্টম ধাপে ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন আগামী ৪ সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

রোববার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত একটি চিঠিতে এ কথা বলা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, হাইকোর্টে রিট পিটিশন করায় ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন আদেশের তারিখ থেকে চার সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন আল মামুন জানান, লালমোহনের বদরপুর ইউনিয়নে সীমানা জটিলতা এবং ভোটার সংক্রান্ত একটি মামলা উচ্চ আদালতে চলায় আদালত আগামী চার সপ্তাহের জন্য নির্বাচন স্থগিত করেছেন।

উল্লেখ্য, বদরপুর ইউনিয়নে ৭ জন চেয়ারম্যান প্রার্থীসহ ৭১ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ