শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
স্বর্ণের দামে আবারও পতন, ভরিতে কমল ১১ হাজার টাকা ২০ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি নবীজির জীবন সম্পর্কে জানলে মানুষের চিন্তা-চেতনা পাল্টে যাবে: খালেদ সাইফুল্লাহ সোহেল ‘আওয়ামী লীগের নৈরাজ্য-অস্থিতিশীলতার অপচেষ্টা জাতি প্রত্যাখ্যান করেছে’ মাওলানা ফজলুর রহমানের সরকারি নিরাপত্তা প্রত্যাহার, ব্যক্তিগত সচিবের গ্রেপ্তারি পরোয়ানা জুমার খুতবায় নাশকতা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর মসজিদে নববিতে শুরু হচ্ছে কুরআন হিফজ পুনরালোচনার বিশেষ কর্মসূচি হিফজ-জেনারেল সমন্বিত কারিকুলাম: ইতমিনান বৃত্তি পরীক্ষায় ১৫ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ গাছের গুঁড়ি ফেলে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ, দিনভর দুর্ভোগ রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করল আইসিজে

দ্রুতই বিশ্বের শীর্ষ ১০ অর্থনীতির অন্তর্ভুক্ত হবে তুরস্ক: এরদোয়ান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তুরস্ক দ্রুতই বিশ্বের শীর্ষ ১০ অর্থনীতির অন্তর্ভুক্ত হতে যাচ্ছে বলে জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

তিনি বলেছেন, ‘আমরা এক মহান বৈপ্লবিক উন্নয়নের দিকে ধাবিত হচ্ছি। আমরা দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এর মাধ্যমে তুরস্ক একটি শীর্ষ স্থানে পৌঁছবে।’ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ইয়েনি শাফাক।

শনিবার তুরস্কের কৃষ্ণসাগরীয় অঞ্চলের প্রদেশ জোঙ্গুলডাকে নতুন প্রকল্প ও অবকাঠামো নির্মাণের পর তা উদ্বোধনের সময় তিনি একথা বলেন।

এরদোয়ান বলেন, তুরস্ক যাতে দ্রুত শীর্ষ স্থানে পৌঁছতে পারে তার জন্য সকল নিরাপত্তাগত বিষয়গুলোকে আমরা নিশ্চিত করেছি। আমরা মৌলিক অবকাঠামো নির্মাণ করেছি এবং যেখানে যে সেবা দরকার তা নিশ্চিত করার চেষ্টা করেছি। এসব কারণে অর্থনৈতিক ক্ষেত্রে তুরস্ক দ্রুতই বিশ্বের শীর্ষ ১০ দেশের অন্তর্ভুক্ত হবে।

তিনি বলেন, বিশ্বের শীর্ষ ১০ অর্থনীতির অন্তর্ভুক্ত হওয়ার জন্য বিনিয়োগ, কর্মসংস্থান, উৎপাদন, রফতানি বৃদ্ধি করা হচ্ছে। এছাড়া আমদানির চেয়ে রফতানি বৃদ্ধি করার বিষয়ে জোর দেয়া হচ্ছে।

তিনি আরো বলেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে শীর্ষ ১০ অর্থনীতির অন্তর্ভুক্ত হওয়ার বিষয়টি সত্যে পরিণত করা খুব সহজ কাজ না। ওই লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য আমরা উৎপাদন ও রফতানির ওপর জোর দিচ্ছি এবং অতি দ্রুত আমরা ওই শীর্ষ স্থানে পৌঁছব।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ