বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

জামি'আ ইকরায় উচ্চতর উলুমে হাদিস বিভাগের যাত্রা শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহিত ছবি

রাজধানীর রামপুরার হাজীপাড়ায় অবস্থিত জামি’আ ইকরা বাংলাদেশে চালু হচ্ছে উচ্চতর উলুমে হাদিস বিভাগ। এই উদ্দেশ্যকে সামনে রেখে বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১০.৩০ থেকে দুপুর ০১.০০টা পর্যন্ত জামি'আ ইকরার সেমিনার কক্ষে এক গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। 

এতে বাংলাদেশের উলুমে হাদিস বিশেষজ্ঞ আলিম ও ইসলামিক স্কলারগণ অংশগ্রহণ করেন। উলুমে হাদিসের সিলেবাস শিক্ষাদান পদ্ধতি ও সময়কাল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। 

বিশিষ্ট শাইখুল হাদিস ও হাদিস বিশেষজ্ঞ শাইখ আরিফ উদ্দিন মারুফের সভাপতিত্বে সেমিনার অনুষ্ঠিত হয়। শায়েখ তার উদ্বোধনী বক্তব্যে প্রথমে সকলের শুকরিয়া আদায় করেন এরপর বাংলাদেশে উলুমে হাদিস চর্চার ক্রমবিকাশ সম্পর্কে বিস্তারিত আলোচনা পেশ করেন। 
তাঁর বক্তব্যের পর উপস্থিত বিশেষজ্ঞগণ নির্ধারিত বিষয়বস্তুর ওপর তাদের আলোচনা পেশ করেন।

এমএন/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ