শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কিছুদিনের মধ্যেই তিস্তা পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী হরমুজ প্রণালিতে আবুধাবির জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ‘সরকার আসে সরকার যায়, কিন্তু মানুষের ভাগ্য পরিবর্তন হয় না’ গত ২৪ ঘণ্টায় হাম ও হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর নারায়ণগঞ্জে গ্যাসের আগুনে দগ্ধ শিশুর মৃত্যু নেত্রকোনার বড়বাজারে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৮ স্থাপনা যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ নিহত ২ সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মান উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়-মাদরাসার ভূমিকা যথেষ্ট গুরুত্ব পায়নি: নাহিদ ইসলাম

ঢাকায় যে কোনো স্থাপনায় অনুমোদন লাগবে সিটি করপোরেশনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ‘রাজধানীতে যে কোনো অবকাঠামো নির্মাণের সময় এখন থেকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পাশাপাশি সিটি করপোরেশন থেকে অনুমোদন নিতে হবে। সিটি করপোরেশনের অনুমতি ছাড়া কোনো সরকারি-বেসরকারি স্থাপনা, রাস্তাসহ কোনো উন্নয়ন কার্যক্রম নেওয়া যাবে না।’

রোববার ঢাকা-চট্টগ্রামের জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে সচিবালয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে এ কথা বলেন স্থানীয় সরকারমন্ত্রী।

এ ছাড়া এলজিআরডি মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বৈঠকে জলাবদ্ধতা নিরসনে বেদখল হয়ে যাওয়া খালগুলো উদ্ধারে জোর দেন মন্ত্রী।

তিনি বলেন, কাউকে দোষারোপ করে নয়, জলাবদ্ধতা নিরসনে সবাইকে একযোগে কাজ করতে হবে। দ্রুত পদক্ষেপ নিলে জলাবদ্ধতা নিরসন করা সম্ভব।

যে কোনো প্রকল্পের কারণে জনগণের অসুবিধা হলে সিটি করপোরেশন সেটি বন্ধ করে দিতে পারবে। রাজউক অনুমতি দিলেও যদি সিটি করপোরেশন মনে করে এটি শহরের জন্য কল্যাণকর নয়, তা হলে সে কাজ বন্ধ করে দিতে পারবে।

সভায় ঢাকার দুই মেয়র ছাড়াও বিভিন্ন সেবা সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ