শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কিছুদিনের মধ্যেই তিস্তা পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী হরমুজ প্রণালিতে আবুধাবির জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ‘সরকার আসে সরকার যায়, কিন্তু মানুষের ভাগ্য পরিবর্তন হয় না’ গত ২৪ ঘণ্টায় হাম ও হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর নারায়ণগঞ্জে গ্যাসের আগুনে দগ্ধ শিশুর মৃত্যু নেত্রকোনার বড়বাজারে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৮ স্থাপনা যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ নিহত ২ সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মান উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়-মাদরাসার ভূমিকা যথেষ্ট গুরুত্ব পায়নি: নাহিদ ইসলাম

'সদ্য গঠিত সার্চ কমিটি নিয়ে বিএনপির কোন আগ্রহ নেই'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সদ্য গঠিত সার্চ কমিটি নিয়ে বিএনপির কোন আগ্রহ নেই বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

আজ শনিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সদ্য গঠিত সার্চ কমিটি নিয়ে প্রতিক্রিয়ায় একথা বলেন তিনি।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, সরকারের এই নতুন সার্চ কমিটি নিয়ে আমাদের কোন আগ্রহ নেই। কমিটিতে কে থাকলো আর কে থাকলো না এগুলা আমাদের মাথা ব্যাথার বিষয় না।

আর কারা কমিটিতে থাকলে তা নিরপেক্ষ হয়ে যাবে এমন কোন কথা নেই। আমরা বলতে চাই নির্বাচন কমিশন নিয়ে আমাদের কোন মাথা ব্যথা নেই। এমন একটা সরকার এবং প্রশাসনের অধীনে নির্বাচন হতে হবে যারা সুষ্ঠু নির্বাচন দিতে পারবে। আমরা আগেও বলেছি এখনও বলছি দলীয় সরকারের অধীনে কোন নির্বাচনে আমরা যাবো না।

এর আগে, আজ বিচারপতি ওবায়দুল হাসানকে সভাপতি করে নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি গঠন করেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ।

নবগঠিত সার্চ কমিটির সদস্যরা হলেন, সভাপতি পদে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, অডিটর জেনারেল মুসলিম চৌধুরী, পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন, অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক ও সাবেক নির্বাচন কমিশনার ছহুল হুসাইন।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়, এই কমিটি 'প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২' মোতাবেক দায়িত্ব ও কার্যাবলী সম্পাদন করবে। এক্ষেত্রে মন্ত্রীপরিষদ বিভাগ কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে।

এই ৬ সদস্য বিশিষ্ট কমিটি যোগ্যতা-অযোগ্যতা বিবেচনা করে নির্বাচন কমিশ গঠনে ১০ জনের নাম প্রস্তাব করবেন। এরমধ্যে পাঁচজনকে নিয়ে রাষ্ট্রপতি গঠন করবেন নতুন নির্বাচন কমিশন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ