শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মিরপুরে খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত ওমরাহ পালনে যাচ্ছেন ৮০ নওমুসলিম, খরচ বহন করছে এক প্রতিষ্ঠান আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন

চাতুর্যপূর্ণ ইসি আইন এই সরকারের বুমেরাং হবে: শায়খে চরমোনাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন,তাড়াহুড়ো করে ইসি গঠন আইন করে সরকার ভুল পথে পা বাড়িয়েছে। চাতুর্যপূর্ণ ইসি আইন বর্তমান সরকারের জন্য বুমেরাং হবে।

আজ বুধবার (০২ ফেব্রুয়ারি) রাজধানীর পল্টনস্থ আইএবি মিলনায়তনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পূর্ব শাখার সভাপতি শেখ মুহাম্মাদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ইউসুফ পিয়াসের সঞ্চালনায় অনুষ্ঠিত নগর সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতী ফয়জুল করীম আরো বলেন, বর্তমান সরকার শুধু জনগনের ভোটের অধিকার হরণ করেই ক্ষান্ত হয়নি বরং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে জনজীবন দূর্বিষহ করে তুলেছে। এছাড়াও তিনি ঢাকা আলিয়ার জমি অধিগ্রহনের পায়তারা বন্ধ করার আহবান জানান।

বিশেষ অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেন, আগামী দিনে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যোগ্য,দক্স ও আদর্শিক নেতৃত্বের বিকল্প নেই। তাই যোগ্য নেতৃত্বের তৈরির জন্য তিনি ছাত্র সমাজের প্রতি আহবান জানান।

অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল শেখ মুহাম্মাদ আল আমিন বলেন, আজ দেশের শিক্ষাব্যবস্থা ধ্বংসের দ্বারপ্রান্তে। করোনার খোড়া অজুহাতে দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করার পায়তারা চলছে। দেশের সকল প্রতিষ্ঠান খোলা রেখে শুধুমাত্র শিক্ষাক্ষেত্রে বিধি নিষেধে প্রয়োগের নিন্দা জানান এবং অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার আহবান জানান তিনি।

নগর সভাপতি শেখ মুহাম্মাদ মাহবুবুর রহমান বলেন আমরা স্বাধীন দেশের নাগরিক হয়েও আজ পরাধীন। সংবিধানে অবাধে সভা-সমাবেশ করার অধিকার যেকোনো নাগরিক ও সংগঠনের আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের হল সম্মেলন অবাধে অনুষ্ঠিত হলেও আমাদের পূর্ব নির্ধারিত যাত্রাবাড়িস্থ আরভেন কনভেনশন সেন্টারে নগর সম্মেলন করতে প্রশাসন নিষেধাজ্ঞা প্রদান করার মাধ্যমে একই দেশে দ্বৈতনীতির বহিঃপ্রকাশ ঘটেছে যা কোনভাবেই মেনে নেওয়া যায় না।

সম্মেলনে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০২২ সেশনের কমিটি ঘোষনা করা হয়। নবগঠিত কমিটিতে সভাপতি- সাব্বির আহমেদ,সহ-সভাপতি- ইউসুফ পিয়াস ও সাধারণ সম্পাদক- এম জসিম খাঁ মনোনীত হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, কমিটমেন্ট বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর পরিচালক আমিরুল ইসলাম, নগর পূর্বের সাবেক প্রকাশনা সম্পাদক মির্জা আশিকুল ইসলাম, নগর পূর্বের দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক, মাইনুল ইসলাম, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক সালাউদ্দিন সজিব, অর্থ ও কল্যান সম্পাদক ইকবাল মাহমুদ, প্রকাশনা ও দফতর সম্পাদক রিদওনুল করীম রিয়াদ, কওমি মাদরাসা সম্পাদক উবাইদুল্লাহ মাহমুদ, আলিয়া মাদরাসা সম্পাদক আব্দুল গফুর, স্কুল কলেজ সম্পাদক রুহুল আমিন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক সাঈদ আবরার, সদস্য নাঈমুল ইসলাম, আব্দুল কাদের সহ নগর শুরা ও থানা শাখার নেতৃবৃন্দ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ