শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

‘বিএনপি জন্ম থেকেই মিথ্যাচারকে সাথী করে নিয়েছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: স্বাধীনতার শত্রুদের লালন এবং পোষণের কারণেই বিএনপি এ দেশের মূলধারার রাজনীতি থেকে দিন দিন ছিটকে পড়ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার সকালে সচিবালয়ে তার দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

সেতুমন্ত্রী বলেন, লবিস্ট নিয়োগ করে রাষ্ট্রবিরোধী প্রচারণা চালানো তার জলন্ত প্রমাণ। বিএনপি রাজনৈতিক ফায়দা লুটতে গিয়ে রাষ্ট্রের অর্জনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টায় লিপ্ত। জনগণের কাছে বিএনপির মুখোশ আজ উন্মোচিত।

‘বিএনপি জন্ম থেকেই মিথ্যাচারকে সাথী করে নিয়েছে’ উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি মুখোশ পরা গণতন্ত্রের ফেরিওয়ালা। তাদের বহুদলীয় গণতন্ত্র ছিল চটকদার বিজ্ঞাপনের মতো।

তিনি বলেন, বিএনপির রাজনীতি অনিয়ম, লুটপাট আর দুর্নীতির সংস্কৃতিতে অভ্যস্থ। তাদের তথাকথিত উন্নয়ন ছিল বিদ্যুৎ সংযোগহীন খাম্বার মতো।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ জন্মলগ্ন থেকে মাটি ও মানুষের রাজনীতি করছে। এদেশের প্রতিটি অর্জনের সাথে রয়েছে আওয়ামী লীগ।

দেশের অর্থনৈতিক উত্তরণে বিএনপির গাত্রদাহ হয় উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বিএনপি তো পারেইনি উল্টো তারা এখন শেখ হাসিনার অর্জনকে বিতর্কিত করতে চায়। বিতর্কিত করতে চায় দেশের নির্বাচন ব্যবস্থাকে।

বিদেশে বিনিয়োগের উৎস খুঁজে বের করে জনগণের সামনে বিএনপির মুখোশ আবারো উন্মোচন করা হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, জনগণের উন্নয়নকে বিএনপি প্রতিপক্ষ বানিয়েছে। তাই তারা এখন রাষ্ট্রকে প্রতিপক্ষ বানিয়ে দেশ-বিদেশে অর্থ বিনিয়োগ করছে।

সূত্র: বাসস।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ