শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু কিছুদিনের মধ্যেই তিস্তা পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী হরমুজ প্রণালিতে আবুধাবির জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ‘সরকার আসে সরকার যায়, কিন্তু মানুষের ভাগ্য পরিবর্তন হয় না’ গত ২৪ ঘণ্টায় হাম ও হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর নারায়ণগঞ্জে গ্যাসের আগুনে দগ্ধ শিশুর মৃত্যু নেত্রকোনার বড়বাজারে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৮ স্থাপনা

কর্মবিরতি স্থগিত, স্বাভাবিক থাকছে ট্রেন চলাচল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের আশ্বাসে কর্মবিরতি স্থগিত করেছেন ট্রেনের রানিং স্টাফরা (চালক-গার্ড)।

রোববার (৩০ জানুয়ারি) রাজধানীর রেল ভবনে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর এ কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। এতে রেল যোগাযোগ বন্ধের যে শঙ্কা ছিল তা আর নেই।

জানা গেছে, আগের নিয়মে ভাতা ও পেনশন সুবিধা পুনর্বহালে দাবিতে দীর্ঘ দিন ধরে আন্দোলন করে আসছিলেন ট্রেনের রানিং স্টাফরা। তারই অংশ হিসেবে রোববার মধ্যরাত থেকে ট্রেন চালকদের কর্মবিরতির কর্মসূচি ছিল। এতে সারাদেশে রেল যোগাযোগ বন্ধের শঙ্কা তৈরি হয়। তবে কর্মবিরতি স্থগিত করায় এখন ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ