শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মিরপুরে খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত ওমরাহ পালনে যাচ্ছেন ৮০ নওমুসলিম, খরচ বহন করছে এক প্রতিষ্ঠান আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন

করোনায় আক্রান্ত মন্ত্রিপরিষদ সচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। গত বুধবার করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন তিনি, এমনটাই জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিবের একান্ত সচিব (পিএস) মাহমুদ ইবনে কাসেম।

সোমবার (৩১ জানুয়ারি) সকালে মাহমুদ ইবনে কাসেম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘স্যার (মন্ত্রিপরিষদ সচিব) করোনা আক্রান্ত হয়েছে বাসায় রয়েছেন। তিনি বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন। তিনি শারীরিকভাবে ভালো আছেন। গত বুধবার স্যারের করোনা শনাক্ত হয়।’

জানা গেছে, মন্ত্রিপরিষদ বিভাগের আরও অনেক কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন। একজন কর্মকর্তা জানান, মন্ত্রিপরিষদ বিভাগের ৬০ জনের মতো কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ