শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু কিছুদিনের মধ্যেই তিস্তা পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী হরমুজ প্রণালিতে আবুধাবির জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ‘সরকার আসে সরকার যায়, কিন্তু মানুষের ভাগ্য পরিবর্তন হয় না’ গত ২৪ ঘণ্টায় হাম ও হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর নারায়ণগঞ্জে গ্যাসের আগুনে দগ্ধ শিশুর মৃত্যু নেত্রকোনার বড়বাজারে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৮ স্থাপনা

করোনায় আক্রান্ত শাজাহান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন সাবেক নৌপরিবহন মন্ত্রী ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান। বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শ নিয়ে মাদারীপুরের নিজ বাসভবনে আছেন।

রোববার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকরাম হোসেন।

জানা যায়, বেশ কয়েকদিন ধরে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক নৌপরিবহন মন্ত্রী ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান মাদারীপুর নিজ বাসভবনে অবস্থান করেন। দু’দিন ধরে তার ঠান্ডাজনিত সমস্যা দেখা দেয়। পরে শনিবার জেলার স্বাস্থ্য বিভাগের লোকজন বাসভবন থেকে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে। অ্যান্টিজেন পরীক্ষায় তার করোনা ধরা পড়ে। বর্তমানে তিনি মাদারীপুরের নিজ বাসভবনেই অবস্থান করছেন।

মাদারীপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. ইকরাম হোসেন বলেন, মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি হোস আইসোলশনে আছেন। তাকে ১০দিন আইসোলশনে থাকতে বলা হয়েছে। তার শারীরিক অবস্থা বেশ ভাল রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ