শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু কিছুদিনের মধ্যেই তিস্তা পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী হরমুজ প্রণালিতে আবুধাবির জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ‘সরকার আসে সরকার যায়, কিন্তু মানুষের ভাগ্য পরিবর্তন হয় না’ গত ২৪ ঘণ্টায় হাম ও হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর নারায়ণগঞ্জে গ্যাসের আগুনে দগ্ধ শিশুর মৃত্যু নেত্রকোনার বড়বাজারে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৮ স্থাপনা

ইভ্যালির সিন্দুক ভেঙে মিলল ২৫৩০ টাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইভ্যালির সিন্দুক ভেঙে পাওয়া গেলো ২৫শ' ৩০ টাকা। আর সংকটে পড়া প্রতিষ্ঠানটির পরিচালনা বোর্ড প্রধান জানালেন সহসাই টাকা ফেরত পাবেন না গ্রাহকরা।

আজ সোমবার বিকেলে হাইকোর্টের নির্দেশে ইভ্যালির ধানমন্ডি অফিসে থাকা লকারের কম্বিনেশন নম্বর না পেয়ে সেটা কেটে খোলা হয়েছে।

হাইকোর্টের নির্ধারিত পরিচালনা বোর্ডের সদস্যরা, ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক, নির্বাহী হাকিমসহ আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে সিন্দুক কেটে খোলা হয়। তবে তেমন কোন অর্থ না পাওয়ায় হতাশ পরিচালনা বোর্ড। একটি লকারে মিডল্যান্ড ব্যাংকের ৯৭ টি ও সিটি ব্যাংকের ১০ টি চেক পাওয়া গেছে। আরেকটিতে পঁচিশশো ৩০টাকা।

এর আগে, গত ২৩শে নভেম্বর কারাগারে থাকা ইভ্যালির সাবেক সিইও রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনকে ইভ্যালির ধানমন্ডির অফিসের লকারগুলোর ‘কম্বিনেশন নম্বর’ দেওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট। এ জন্য আদালতের নিযুক্ত ইভ্যালির নতুন ব্যবস্থাপনা পরিচালক বা তার মনোনীত প্রতিনিধিকে কারাগারে এই দম্পতির সঙ্গে দেখা করার ব্যবস্থা করতে আইজি প্রিজন্সকেও নির্দেশ দেওয়া হয়।

এদিকে, ন্যুনতম ৬ মাসের অডিট শেষে সম্পদ আর পাওনা টাকার হিসেব করে হাইকোর্টের নির্দেশের কথা জানালেন ই-ভ্যালির পরিচালনা বোর্ড প্রধান বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক।

তিনি বলেন, আইন মতে, যখন কোনো কোম্পানি দেউলিয়া হয়ে যায় তখন সেই কোম্পানির দেনা এবং সম্পদের সমন্বয় করতে হয়। তারপর তাদের টাকা ফেরত দেয়ার প্রক্রিয়া শুরু হয়। আর এটা হতে হয় সম্পদের সাথে দেনার হিসেব মিলিয়ে। তবে, আমাদেরকে আরও অপেক্ষা করতে হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ