শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু কিছুদিনের মধ্যেই তিস্তা পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী হরমুজ প্রণালিতে আবুধাবির জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ‘সরকার আসে সরকার যায়, কিন্তু মানুষের ভাগ্য পরিবর্তন হয় না’ গত ২৪ ঘণ্টায় হাম ও হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর নারায়ণগঞ্জে গ্যাসের আগুনে দগ্ধ শিশুর মৃত্যু

মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে চিঠি পাঠাচ্ছে সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: র‌্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ও লবিস্ট গ্রুপের কার্যক্রমের প্রেক্ষিতে সরকার আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার কাছে চিঠি পাঠাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। তিনি বলেন, চিঠিতে আমরা দেশের অবস্থা তুলে ধরেছি।

রোববার মিরপুর ইনডোর স্টেডিয়ামে বঙ্গবন্ধু ১৬তম জাতীয় উশু চ্যাম্পিয়নশিপের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, র‌্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ও লবিস্ট গ্রুপের কার্যক্রমের প্রেক্ষিতে সরকার আন্তর্জাতিক সংস্থার কাছে চিঠি পাঠাচ্ছে। আমরা বিভিন্ন মিশনকেও চিঠি দিচ্ছি। আমরা একটি ব্রিফিং তৈরি করেছি, সেটা পাঠাচ্ছি।

তিনি বলেন, মার্কিন নিষেধাজ্ঞার ফলে কেউ কেউ জোর পেয়েছেন। এটা নিয়ে ব্যক্তি বিশেষ লেখালেখিও করছেন। তবে আমরা আমাদের অবস্থান তুলে ধরতে চাই।

এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নিয়মিত বৈঠক হয়। আমরা এটা নিয়ে প্রায়ই বৈঠক করি।

দেশের বিরুদ্ধে লবিংয়ের জন্য বিএনপির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা- জানতে চাইলে তিনি বলেন, কী ব্যবস্থা নেওয়া উচিত সেটা আপনারাই ঠিক করেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ