মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ছাত্র জমিয়তের উদ্বেগ সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্যানেল বসানো হবে: শিক্ষা সচিব তুরস্ক ভ্রমণে গিয়ে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরিয়ার নারী সচ্চরিত্র ও উত্তম গুণাবলী অর্জনে গুরুত্বপূর্ণ ৬টি দোয়া বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণার ব্যাপারে কিছু জানে না সরকার’  ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের অবস্থান ঘিরে আজও উত্তেজনা ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত সমকামী সহিংসতা প্রতিরোধে ৩৭৭ ধারা কার্যকরের দাবি ৬০০ আলেমের

বিশ্ব করোনায় কমলো দৈনিক আক্রান্ত ও মৃত্যু সংখ্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিশ্বজুড়ে তাণ্ডব চালিয়েই যাচ্ছে প্রাণঘাতী করোনাভাইরাস। তবে ২৪ ঘণ্টার হিসেবে বিশ্বব্যাপী এই ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমেছে।

গত ২৪ ঘণ্টায় (শনিবার) সারাবিশ্বে করোনায় আক্রান্ত হয়েছে ২৬ লাখ ৩৯ হাজার ৬০৩ জনের। এই সময়ে মৃত্যু হয়েছে ৭ হাজার ৬৪৭ জনের।

আগের দিন (শুক্রবার) বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়েছিল ৩৫ লাখ ৪৯ হাজার ৯০৯ জন। আর ওই সময়ে মৃত্যু হয়েছিল ১০ হাজার ২৪০ জন।
শনিবার আক্রান্তের দিক থেকে শীর্ষে আছে এশিয়ার দেশ ভারত। তবে মৃত্যুর দিক থেকে শীর্ষে আছে আমেরিকা।

গত ২৪ ঘণ্টায় ভারতে মোট করোনায় আক্রান্ত হয়েছে ২ লাখ ২৯ হাজার ৫৭৬ জন। এই সময়ে দেশটিতে মৃত্যু হয়েছে ৮৯২ জনের।

শুক্রবার মৃত্যু ও আক্রান্তে উভয় ক্ষেত্রেই শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র। এদিন দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ছিল যথাক্রমে ৪ লাখ ৯৭ হাজার ৩৫১ ও ৩ হাজার ৬৮৯ জন।

তবে শনিবার দেশটিতে মোট করোনায় আক্রান্ত হয়েছে ১ লাখ ৯২ হাজার ২৮ জন। এই সময়ে মৃত্যু হয়েছে ১ হাজার ১২৭ জনের।

শনিবার আক্রান্তের দিক থেকে দ্বিতীয় অবস্থানে ব্রাজিল। দেশটিতে এদিন মোট করোনা শনাক্ত হয়েছে ২ লাখ ৭ হাজার ৩১৬ জনের। আর এই সময়ে মৃত্যু হয়েছে ৬৯৫ জনের।

গত ২৪ ঘণ্টায় জার্মানিতে তৃতীয় সর্বোচ্চ ১ লাখ ৪৩ হাজার ৫১৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। এই সময়ে দেশটিতে মৃত্যু হয়েছে ৯১ জনের।

আর এই সময়ে রাশিয়ায় মোট করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে ১ লাখ ১৩ হাজার ১২২ জনের শরীরে। আর দেশটিতে এই ভাইরাসে মৃত্যু হয়েছে ৬৬৮ জনের। তথ্যসূত্র: ওয়ার্ল্ডওমিটার্স

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ