শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মিরপুরে খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত ওমরাহ পালনে যাচ্ছেন ৮০ নওমুসলিম, খরচ বহন করছে এক প্রতিষ্ঠান আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন

করোনা মুক্ত হয়ে আজ বিচার কাজে ফিরেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনাভাইরাস মুক্ত হয়ে আজ রোববার বিচার কাজে ফিরেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

প্রধান বিচারপতির নেতৃত্বে আজ সকাল ৯টা থেকে আপিল বিভাগে বিচারকাজ পরিচালিত হচ্ছে। এর আগে আজকের জন্য ঘোষিত আপিল বিভাগের শুনানির কার্যতালিকায় প্রধান বিচারপতির নেতৃত্বে বেঞ্চে মামলার শুনানির জন্য কার্যতালিকা সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও তার স্ত্রী ডালিয়া ফয়েজ করোনামুক্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে ২৫ জানুয়ারি বাসায় ফিরেছেন।

করোনাভাইরাস জনিত সংক্রমণে গত ১৯ জানুয়ারি প্রধান বিচারপতি বিএসএমএমইউ-তে ভর্তি হন। আগের দিন একই হাসপাতালে ভর্তি হন তার স্ত্রী ডালিয়া ফয়েজ।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ