শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

আজও সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পঞ্চগড়ে গত তিন দিন ধরে বইছে মাঝারি শৈত্যপ্রবাহ। রবিবার তাপমাত্রা আবার কমেছে। তেঁতুলিয়ায় সকাল নয়টায় ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। এ মৌসুমে এটাই সর্বনিম্ন তাপমাত্রা।

শুক্রবার এখানে ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। আবহাওয়া অফিসের মতে, ৬-৮ এর মধ্যে তাপমাত্রা বিরাজ করলে মাঝারি শৈত্যপ্রবাহ বলা হয়।

ঘন কুয়াশা আর হাড় কাঁপানো কনকনে শীত এ জনপদের মানুষকে কাবু করে ফেলেছে। রাত থেকে শুরু হয়েছে হাড় কাঁপানো শীত।

সকালে ঘনকুয়াশা ও শৈত্যপ্রবাহ বেড়ে যাওয়ায় কনকনে শীতে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। শীতবস্ত্র বা গরম কাপড়ের অভাবে প্রান্তিক এ জনপদের শীতার্ত মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে।

ডিসেম্বর-জানুয়ারি এই দুই মাসে ৪৬ দিনই সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। এই সময়ে এখানে সর্বোচ্চ ১০-১১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করেছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ জানিয়েছেন, আগামী ৩-৪ দিন এখানে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাবে। শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায়। বাতাসের পরিমাণ বেড়ে যাওয়ায় প্রচণ্ড শীত অনুভূত হচ্ছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ