রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি পুলিশ পদক পেলেন এএসপি জাবীর হুসনাইন সানীব যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী কেউ ঘুস চাইলে পুলিশে সোপর্দ করতে বললেন ধর্মমন্ত্রী ২৭ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি বিকেএমের ঢাকা মহানগর দক্ষিণের কর্মী প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত মাদরাসার ছাদে ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, দগ্ধ ৫ ছাত্রী কোটার বাইরে ১০ হাজারের বেশি হজযাত্রী, বাড়তি কোটা চাইবে বাংলাদেশ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ সরকারের অগ্রাধিকার পরিকল্পনায় বিশ্বমানের পর্যটন শিল্প: প্রধানমন্ত্রী আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী

দেশে স্বাস্থ্য সেবার ব্যয় যৌক্তিক পর্যায়ে রাখতে হবে: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: স্বাস্থ্য সেবার ব্যয় যৌক্তিক পর্যায়ে রাখতে হবে বলে মনে করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, সদ্য স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে যুক্ত হওয়ার পর অর্থের জোগান একটা বড় বিষয়। সেজন্য স্বাস্থ্য খাতে এমন সব ব্যবস্থা নেওয়া উচিত যাতে স্বাস্থ্য সেবার খরচ ব্যয় যেন আমরা যৌক্তিক পর্যায়ে রাখতে পারি। সে কারণে এই অসংক্রামক রোগগুলো যত কমিয়ে রাখতে পারব আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উপর চাপ তত কম থাকবে।

শুক্রবার (২৮ জানুয়ারি) প্রথম জাতীয় অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ সম্মেলনের সমাপনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঢাকার প্যান প্যাসেফিক সোনারগাও হোটেলে ২৬ জানুয়ারি শুরু হওয়া এ সম্মেলন ২৮ জানুয়ারি শেষ হয়। বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামসহ ৩০টি দেশি বিদেশি প্রতিষ্ঠানে এ সম্মেলনের আয়োজন করে ।

ডা. দীপু মনি বলেন, আমাদের নতুন কারিকুলামে স্বাস্থ্য সুরক্ষা একটা বিষয় যোগ করতে যাচ্ছি। সেখানে যা থাকবে তা থেকে শিক্ষার্থীরা জানবে শিখবে এবং সেইভাবে তারা চলতে পারবে। স্বাস্থ্য সুরক্ষার বিষয় কারিকুলামে এগুলো যুক্ত করা হলে আমাদের নতুন প্রজন্ম অনেক বেশি সচেতন হবে। সচেতন হলে তারা বেশি সুস্থ থাকবে।

তিনি বলেন, অসংক্রামক রোগ যেগুলো প্রতিরোধ করা যায় আমার যদি সেগুলো প্রতিরোধ করার মধ্য দিয়ে আমরা সুস্থ জাতি গড়ে তুলতে পারব। অসংক্রামক রোগ প্রতিরোধ এবং কেয়ারের ক্ষেত্রে আমরা অনেক বেশি এগিয়ে যেতে পারব।

তিনি আরও বলেন, আমরা সফলভাবে করোনা মোকাবিলা করছি। কোভিড টিকা আমরা দিচ্ছি, চিকিৎসার ক্ষেত্রেও সফলতা পেয়েছি। যে পথে চলা উচিত আমরা সেই রকমম প্রত্যয় নিয়ে আমরা চলছি। সংক্রামক ব্যাধির ক্ষেত্রে আমার ভালো করছি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ