শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

৩ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি নারায়ণগঞ্জের পোশাক কারখানার আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নারায়ণগঞ্জ বন্দরের মদনপুরে জাহিন নিটওয়্যারের আগুন এখনও নিয়ন্ত্রেণে আসেনি।

শুক্রবার বিকাল ৪টার দিকে ওই পোশাক কারখানাটিতে আগুন লাগে। খবর পেয়ে বিকাল সাড়ে ৪টা থেকে আগুন নেভাতে শুরু করে ফায়ার সার্ভিস।

এ রিপোর্ট লেখার সময় রাত সাড়ে ৭টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে জানা গেছে।

জাহিন নিটওয্যারের মালিক এম জামালউদ্দিন জানান, শুক্রবার কারখানা বন্ধ ছিল। বিকাল সাড়ে ৫টা থেকে আগুনের ভয়াবহতা বাড়তে থাকে। তবে কী কারণে আগুন লেগেছে তাৎক্ষণিকভাবে তিনি জানাতে পারেননি।

খবর পেয়ে বন্দর, সোনারগাঁ ও মণ্ডলপাড়া ফায়ার স্টেশনের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত অপারেটর জানান, শুক্রবার বিকাল সাড়ে ৪টায় সোনারগাঁও রোডের অলিম্পিক বিস্কুট ফ্যাক্টরির উল্টো দিকে জাহিন নিটওয়্যার কারখানায় আগুন লাগার খবর পান তারা। কারখানা কমপ্লেক্সের তিনটি দোতলা ভবনের প্রথম এবং দ্বিতীয় তলাগুলোতে আগুন জ্বলছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিস।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ