মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কুমিল্লায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার মেখল মাদরাসার মুহতামিম মাওলানা উসমান ফয়েজী আর নেই ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ছাত্র জমিয়তের উদ্বেগ সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্যানেল বসানো হবে: শিক্ষা সচিব তুরস্ক ভ্রমণে গিয়ে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরিয়ার নারী সচ্চরিত্র ও উত্তম গুণাবলী অর্জনে গুরুত্বপূর্ণ ৬টি দোয়া বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণার ব্যাপারে কিছু জানে না সরকার’  ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের অবস্থান ঘিরে আজও উত্তেজনা ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি

বিরল তুষারপাতে বিপর্যস্ত জেরুজালেম ও মসজিদে আকসা কম্পাউন্ডার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বুধবার রাতে দখলকৃত জেরুজালেম, ইসরায়েলের উত্তরাংশ এবং অধিকৃত পশ্চিম তীরে বিরল তুষারপাতের ঘটনা ঘটেছে।

খবরে বলা হয়, বৃহস্পতিবার সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং স্কুলগুলো বন্ধ ঘোষণা করা হয়।

এদিকে জেরুজালেমের প্রাচীর ঘেরা ওল্ড সিটির পবিত্র স্থানগুলোতে যাওয়ার জন্য উপাসকদের কয়েক ইঞ্চি তুষার মাড়িয়ে যেতে হয়েছিল। যেসব পবিত্র স্থানগুলো বরফে ঢেকে গিয়েছিল তার মধ্যে ডোম অফ দ্য রক ও ওয়েস্টার্ন ওয়াল রয়েছে।

জেরুজালেমে ভারী তুষারপাত বিরল, তাই শিশুরা তুষারপাত দেখতে এবং একে অপরের দিকে তুষার বল ছুড়তে রাস্তায় বের হয়েছিল। বুধবার রাতে সড়ক থেকে তুষার সরাতে ২১০টি গাড়ি ব্যবহার করা হয়েছে। সড়কগুলোতে আট ইঞ্চি পুরু বরফ জমেছিল।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ