শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু কিছুদিনের মধ্যেই তিস্তা পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী হরমুজ প্রণালিতে আবুধাবির জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ‘সরকার আসে সরকার যায়, কিন্তু মানুষের ভাগ্য পরিবর্তন হয় না’

১৫ জনের মৃত্যু, টানা ৩ দিন ১৫ হাজারের বেশি শনাক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ১৫ জনের মৃত্যু হয়েছে। যা আগের দিনের তুলনায় কিছুটা কম।

আগের ২৪ ঘণ্টায় ১৭ জনের মৃত্যু হয়েছিল। এ নিয়ে দেশে এখন পর্যন্ত ভাইরাসটিতে সংক্রমিত হয়ে ২৮ হাজার ২৮৮ জনের মৃত্যু হলো। সাম্প্রতিক সময়ে দেশে আবারো বাড়ছে করোনায় সংক্রমণ ও মৃত্যু। ৎ

অপরদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে আরো ১৫ হাজার ৮০৭ জনকে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। যা গতকালের তুলনায় কিছুটা বেশি। আগের ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছিল ১৫ হাজার ৫২৭ জন। এর আগে গত বছরের ২৮ জুলাই দেশে একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল।

এদিকে, গত ২৪ ঘণ্টার এই শনাক্ত নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ লাখ ৪৭ হাজার ৩৩১ জনে। একই সময়ে দেশে করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৩৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৬১ হাজার ৪৩ জন।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। দেশে করোনা শনাক্তের পর থেকে প্রতিদিনই পূর্ববর্তী ২৪ ঘণ্টার আপডেট জানিয়ে আসছে স্বাস্থ্য অধিদপ্তর।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ৪৯ হাজার ৫৭৯টি। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৯ হাজার ৪২৫টি। এখন পর্যন্ত ১ কোটি ২৩ লাখ ১০ হাজার ৬৭৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩১ দশমিক ৯৮ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ১৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৩৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৬২ শতাংশ।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর অর্থাৎ ১৮ মার্চ দেশে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। দেশে এ পর্যন্ত একদিনে সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়েছে। ২০১৯ সালের ডিসেম্বরে প্রথম চীনের উহানে ভাইরাসটি শনাক্ত হয় বলে দাবি করা হয়।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৫ জন পুরুষ এবং ১০ জন নারী। মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ৮ জন এবং চট্টগ্রাম বিভাগের ৩ জন। এ ছাড়া রাজশাহী ২ এবং রংপুর ও বরিশাল বিভাগে ১ জন করে মারা গেছেন। বাকি বিভাগগুলোতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ