শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু কিছুদিনের মধ্যেই তিস্তা পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী হরমুজ প্রণালিতে আবুধাবির জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা

৩০ জুনের মধ্যে ঝুলন্ত ক্যাবল অপসারণ করতে হবে: আতিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, চলতি বছরের ৩০ জুনের মধ্যেই নগরীর ঝুলন্ত ক্যাবল অপসারণ করতে হবে। অন্যথায় ডিএনসিসির পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) রাজধানীর গুলশান-২ এর নগর ভবনের হল রুমে আয়োজিত ওভারহেড ক্যাবল স্থানান্তর এবং বিভিন্ন সংস্থা কর্তৃক খননকৃত রাস্তা মেরামত সংক্রান্ত গুরুত্বপূর্ণ সভায় ডিএনসিসি মেয়র এ কথা বলেন।

তিনি বলেন, রাস্তা খননকারী প্রতিষ্ঠানসমূহ কমপ্লায়েন্স না মানায় জনদুর্ভোগ সৃষ্টি হওয়ায় বুধবার (২৬ জানুয়ারি) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নগরীর কোথাও রাস্তা খনন করা যাবে না। রাস্তা খননের ফলে সৃষ্ট উঁচু-নিচু কিংবা অসমান অবস্থা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকেই দায়িত্ব নিয়ে স্বাভাবিক করে দিতে হবে।

মেয়র আতিক বলেন, ওভারহেড ক্যাবলগুলো পরিকল্পিতভাবে মাটির নিচে স্থানান্তর করতে হবে এবং রাস্তা খননের সঙ্গে সংশ্লিষ্ট সংস্থাসমূহের মধ্যে অবশ্যই সমন্বয় জোরদার করতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ