রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি পুলিশ পদক পেলেন এএসপি জাবীর হুসনাইন সানীব যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী কেউ ঘুস চাইলে পুলিশে সোপর্দ করতে বললেন ধর্মমন্ত্রী ২৭ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি বিকেএমের ঢাকা মহানগর দক্ষিণের কর্মী প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত মাদরাসার ছাদে ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, দগ্ধ ৫ ছাত্রী কোটার বাইরে ১০ হাজারের বেশি হজযাত্রী, বাড়তি কোটা চাইবে বাংলাদেশ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ সরকারের অগ্রাধিকার পরিকল্পনায় বিশ্বমানের পর্যটন শিল্প: প্রধানমন্ত্রী আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী

আজও ডেঙ্গুতে কোনো আক্রান্ত ও মৃত্যু নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আজও দেশে ডেঙ্গুতে কেউ আক্রান্ত বা কারও মৃত্যু হয়নি। যদিও সারা দেশের হাসপাতালগুলোতে ছয়জন রোগী ভর্তি আছে। এর মধ্যে চারজন ঢাকায়।

আজ বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ছয়জনে। এর মধ্যে ঢাকার ৪৭টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন চারজন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে দুজন।

প্রতিবেদনে আরও বলা হয়, গত পয়লা জানুয়ারি থেকে আজ ২৬ জানুয়ারি পর্যন্ত সর্বমোট ভর্তি রোগীর সংখ্যা ১২২ জন। এ সময়ের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়েছে ১১৬ জন। নতুন বছরে ডেঙ্গুতে এখনও কোনো রোগীর মৃত্যুর খবর পাওয়া যায়নি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ